চার বছরের প্রেমে ছ্যাঁকা! বারান্দায় ধর্নায় বসে প্রেমিকের বিয়ে আটকালেন তরুণী

প্রেমে ধোঁকা! সটান প্রেমিকের বাড়ির বারান্দায় ধর্না দিয়ে তাঁর বিয়ের রেজিস্ট্রি আটকালেন তরুণী। ঘটনাটি ঘটেছে, ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াবাড়ি গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমে ধোঁকা! সটান প্রেমিকের বাড়ির বারান্দায় ধর্না দিয়ে তাঁর বিয়ের রেজিস্ট্রি আটকালেন তরুণী। ঘটনাটি ঘটেছে, ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াবাড়ি গ্রামে। তরুণীর দাবি, ওই যুবকের সঙ্গে তাঁর দীর্ঘ চারবছরের প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে যুবকের বাড়িতে তাঁর যাতায়াত লেগেই ছিল। এমনকী প্রেমিকের বাড়ি থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, যুবকের বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেলেই তাঁদের চারহাত এক হবে। এতদিন পর্যন্ত সব ঠিক থাকলেও গতকাল রাতে তিনি জানতে পারেন যে, পাশের বাড়ির একজন মেয়েকে বিয়ে করতে চলেছেন তাঁর প্রেমিক। বিয়ের রেজিস্ট্রির ফর্ম ফিলাপও হয়ে গিয়েছে তাঁদের।

এরপরেই সটান প্রেমিকের বাড়িতে হাজির হন তরুণী।একেবারে বাড়ি ভিতর ঢুকে বারান্দায় ধর্নায় বসেন তিনি। স্বাভাবিকভাবেই তরুণীকে দেখে হকচকিয়ে যান প্রেমিকের বাড়ির লোকজন। তাঁরা তাঁকে অনেকবার আটকানোর চেষ্টা করেন। কিন্তু তরুণী কারো কথা শুনতে নারাজ। তবে সেই সময় তাঁর প্রেমিক বাড়িতে ছিলেন না। পরিবারের তরফে জানানো হয়, তাদের ছেলে কোথায়, ধারণা নেই! মেয়েটি কয়েকবার তাঁদের বাড়িতে এসেছিল। কিন্তু তাঁরা জানতেন না যে, তাঁদের ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। এবং কখনই তাঁরা মেয়েটিকে সঙ্গে বিয়ের জন্যে প্রতিশ্রুতি দেননি।

কিন্তু তরুণী জানিয়েছেন, প্রেমিকের পরিবার সবকিছু জানত। তাঁরা জেনেশুনেই ছেলেকে লুকিয়ে রেখেছেন।প্রেমিকার বাবা বলেছেন, অভিযুক্ত যুবক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে মেলামেশা করছেন। বিষয়টি গোটা গ্রামের মানুষ জানত। এই অবস্থায় তাঁরা মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না! এই ঘটনায় যুবকের বাড়ি থেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু তাঁরা সমস্যা মেটাতে নারাজ। ইতিমধ্যেই তরুণী তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের কয়েকটি প্রমাণ ছবি-ভিডিও সহ থানায় জমা দিয়েছেন। এদিকে স্থানীয় পঞ্চায়েত বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। ছেলে এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে তাঁরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন। কিন্তু এখনও কোনও সমস্যার সমাধান হয়নি।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন