ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ফেসবুকে লাইভ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা, তাও আবার স্কুলের ভিতরেই। এলাকাবাসীদের তৎপরতায় কোনরকমে বাঁচল যুবকের প্রাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুকে লাইভ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা, তাও আবার স্কুলের ভিতরেই। এলাকাবাসীদের তৎপরতায় কোনরকমে বাঁচল যুবকের প্রাণ। ঘটনাটি ঘটেছে, উত্তরপাড়ার ভদ্রকালী হাই স্কুলে। জানা গিয়েছে, ওই যুবক স্কুলের কেয়ারটেকরের ছেলের। যুবকের নাম পাঁচু মল্লিক। যদিও তিনি স্কুলের পড়ুয়া নন। সূত্রের খবর, তাঁর বাবা ওই স্কুলের কেয়ারটেকর। বাবা অসুস্থ থাকায় গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে স্কুলের পাহারা দিতে যান ওই যুবক।

এরপরেই গভীর রাতে স্কুলের এক শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে ফেসবুকে লাইভ করে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন তিনি। তৎক্ষণাৎ তাঁর ফেসবুক লাইভ দেখে ফেলেন এলাকার মানুষজন। তৎক্ষণাৎ স্কুলে ছুটে যান তাঁরা। কোনক্রমে স্কুলের ভিতরে ঢুকে যুবককে ফাঁসি থেকে নামায়। সময়মতো পাড়ার লোকজন স্কুলে পৌঁছে তাঁকে উদ্ধার করলে তিনি বেঁচে যান। কিন্তু গলায় ফাঁস লেগে যাওয়ায় খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরপাড়া থানার পুলিশ। যুবককে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু কেন তিনি আত্মহত্যার করতে যাচ্ছিলেন, এর মধ্যে কোনও প্রেমঘটিত ব্যাপার আছে কিনা, তা জানতে তদন্তে নেমেছেন পুলিশ। যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। ফেসবুক লাইভ করেই না কেন এই কাণ্ড ঘটাচ্ছিলেন তিনি, তাও আজনার চেষ্টা করছে পুলিশ। যুবকের পাড়ার লোকজন এবং পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও বিষয়টি পুলিশের তদন্তাধীন। যুবকের ফেসবুক প্রোফাইল লক থাকায় তাঁর ফেসবুকের লাইভ সেশনের ভিডিওটিও দেখা যাচ্ছে না বলে বলে পুলিশ জানিয়েছেন। 

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট