হাতির হামলায় প্রৌঢ়ের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: বানারহাটে হাতির হামলায় প্রৌঢ়ের মৃত্যু। সকালে জঙ্গল থেকে উদ্ধার দেহ। ঘটনাটি নাথুয়াহাট রেঞ্জের পশ্চিম খয়েরকাটার। মৃতের নাম অমর বাহাদুর ছেত্রী। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। 

জানা গিয়েছে গরু চরাতে বেরিয়েছিলেন অমর বাহাদুর ছেত্রী। তখনই তিনি হাতির কবলে পড়েন। খবর পেয়েই ছুটে আসে স্থানীয় বানারহাট থানার পুলিশ। আসেন স্থানীয় বন দফতর এবং স্বেচ্ছাসেবী কর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। উত্তরবঙ্গে হাতির হানা নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই হাতির হামলায় এমন মৃত্যুর ঘটনা ঘটছে। তাই পর্যাপ্ত নিরাপত্তার দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানিয়েছেন, প্রত্যেকদিনের মতো রবিবারও অমর বাহাদুর ছেত্রী কয়েকজনের সঙ্গে গরু চরাতে জঙ্গলে গিয়েছিলেন। এদিকে সেই সময় বনকর্মীরা নাথুয়া-আলতাডাঙা চা বাগানে আটকে পড়া একটি হাতির পালকে নজরে রাখছিলেন। ধারণা, সেই সময় জঙ্গলের অপর প্রান্ত থেকে আরও তিনটি হাতির দল আসে। সেই দলটিই অতর্কিতে হামলা চালায় অমিতের উপর। হাতির দলের দ্বারা আক্রান্ত হন অন্যরাও। তবে তাঁরা পালিয়ে বাঁচলেও হাতির তাড়া খেয়ে ফিরে আসতে পারেননি বছর পঞ্চান্ন’র প্রৌঢ়। 

এরপর তল্লাশি চালানো হয়। সোমবার সকালে ঝোপের মধ্যে থেকে বাহাদুরের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, উত্তরবঙ্গে হাতির হামলার ঘটনা এই প্রথম নয়।  রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির হামলাতেই মৃত্যু হয় এক তরুণীর। আসলে সামনে বিশালাকার হাতিকে দেখে ভয়  পেয়ে গিয়েছিলেন তরুণী। তৎক্ষণাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। ঘটনাটি ঘটে মালবাজারের চালসা সংলগ্ন শালবাড়ি মোড় এলাকায়।

আত্মঘাতী দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন