যুবসাথী প্রকল্পে টাকা না পাওয়ার কারণ জানালেন মুখ্যমন্ত্রী, দ্রুত সমাধানের আশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আরও কয়েকদিন বাকি, এই আবহেই বিভিন্ন জায়গায় প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। এর মধ্যেই আজ অর্থাৎ রবিবার পুরুলিয়ার মানবাজারে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি বিষয় এক এক করে তুলে ধরেন তিনি। ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের টাকা পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উপভোক্তাদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। রবিবার এই বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানান, যাঁরা আবেদন করার পরেও এখনও টাকা পাননি, তাঁদের আবেদনপত্রে কিছু প্রযুক্তিগত ত্রুটি বা ডুপ্লিকেশন রয়েছে, যা দ্রুত সংশোধন করা হবে।

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “কেউ বঞ্চিত হবেন না, সকল যোগ্য আবেদনকারীই নির্ধারিত অর্থ পাবেন।” উল্লেখ্য, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে এই ‘যুবসাথী’ প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছিল। ১ এপ্রিল থেকে অর্থ প্রদান শুরু হওয়ার কথা থাকলেও, বাস্তবে মার্চের প্রথম সপ্তাহ থেকেই কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করে।

আরও পড়ুন: ঝালদায় পানীয় জলের দাবিতে রাস্তায় বালতি-কলসী নিয়ে অবরোধ মহিলাদের

তবে এর পরেই একাধিক অভিযোেগ সামনে আসে। অনেকেই দাবি করেছেন, আবেদন করা সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কারও মোবাইলে টাকা জমার বার্তা এলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অর্থ দেখা যাচ্ছে না, আবার কেউ কেউ লেনদেন ব্যর্থ হওয়ার মেসেজ পেয়েছেন। এই পরিস্থিতিতে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

এদিকে বিরোধীদের তরফে এই প্রকল্প নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। অনেকে এটিকে ‘ভাতা’ বা ‘ভিক্ষার টাকা’ বলে কটাক্ষ করেছেন এবং দাবি করেছেন, কর্মসংস্থানের বদলে আর্থিক অনুদান দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও এই সমালোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটি কোনও ভিক্ষা নয়, বরং তরুণদের আত্মনির্ভর হতে সহায়তা করার একটি উদ্যোগ। এটি পকেটমানির মতো, যা তাঁদের ভবিষ্যতের পথে এগোতে সাহায্য করবে।” সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান করে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়া হবে।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর