ঝালদায় পানীয় জলের দাবিতে রাস্তায় বালতি-কলসী নিয়ে অবরোধ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝালদা : গ্রীষ্মের শুরু থেকেই তীব্র পানীয় জলের সঙ্কটে বিপাকে পড়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দারা। ঝালদা শহরে পুরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে পানীয় জল না পাওয়ায় নাজেহাল মানুষ।  রবিবার ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলারা। প্রতিবাদে বালতি-কলসী নিয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। 

দীর্ঘদিন ধরে ঝালদা পুরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ডে জল পাওয়া যাচ্ছে না। গরমের শুরুতেই এই অবস্থা হলে মধ্য গ্রীষ্মের অবস্থা আরও শোচনীয় হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে জল সমস্যার সমাধান না হওয়ায় রবিবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। ঝালদা শহরের লালুর মোড়ে বালতি ও কলসী ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা। গরমের শুরুতেই কেন এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 

মহিলাদের অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু তারপরেও স্থায়ী সমাধান মেলেনি। ফলে বাধ্য হয়েই এদিন পথে নেমে প্রতিবাদ জানাতে হয়েছে। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। বাসিন্দাদের দাবি, দ্রুত স্থায়ী জল সরবরাহের ব্যবস্থা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র আকার ধারন করবে। এই বিষয়ে ঝালদা পুরসভার পুরপ্রধান সুরেশ আগারওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাম্পের কলের চাবিতে সমস্যা ছিল। খবর পাওয়ার পরেই সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের