MSP: ধানের সহায়কমূল্য বৃদ্ধির দাবি তুলল গুজরাত-সহ ১৪ রাজ্য

দাবি বাংলারাও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের কাছে ধানের সহায়কমূল্য (minimum support price) বৃদ্ধির দাবি তুলল ১৪টি রাজ্য। এই ১৪টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। বাকি রাজ্যগুলি হল অন্ধপ্রদেশ, আন্দামান-নিকোবর, বিহার, ছত্তিশগড়, গুজরাত, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, পঞ্জাব, তামিলনাড়ু এবং তেলঙ্গানা। ব্যতিক্রম ছটি বিজেপি শাসিত রাজ্য। এই ছয় রাজ্যগুলি হল অসম, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড।

জুনে কেন্দ্রীয় সরকার ধানের জন্য ন্যূনতম সহায়কমূল্য(minimum support price)  ঘোষণা করে। ২০২১-২২ অর্থবর্ষের ধানের সহায়ক মূল্য বৃদ্ধি করা হয় কুইন্টাল প্রতি ৫.১৫ শতাংশ এই বৃদ্ধির ফলে ধানের সহায়কমূল্য বেড়ে হয় ১৯৪০ টাকা। ২০১৮-১৯ সালের পর এই প্রথম কুইন্টাল প্রতি ধানের সহায়কমূল্য কার্যত একশো টাকা বৃদ্ধি করে কেন্দ্র।

বর্তমান অর্থবর্ষে জোয়ারের (হাইব্রিড) জন্য কেন্দ্র সহায়কমূল্য ২৯৭০ টাকা করেছে। মালডান্ডি জোয়ারের জন্য সহায়কমূল্য করা হয়েছে ২,৯৯০ টাকা। খাদ্যশস্যের পাশাপাশি তুলোর জন্যও সরকার সহায়কমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। মাঝারি মানের তুলোর ক্ষেত্রে কেন্দ্র প্রতি কুইন্টালের দাম ধার্য করে ৬,০৮০ টাকা। লম্বা সুতোর তুলোর ক্ষেত্রে কেন্দ্র প্রতি কুইন্টালের দাম ধার্য করে ৬,৩৮০ টাকা। যদিও কম-বেশি সব রাজ্যের দাবি ছিল,সব ধরনের তুলোর ক্ষেত্রে সহায়ক মূল্য ধার্য করা হোক ৬,০২৬ টাকা থেকে ১৫, ৮৯০ টাকা।

উল্লেখ করা যেতে পারে, তিন কৃষি আইন বাতিলের দাবিতে অন্নদাতারা তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করতে গিয়ে ফসলের ন্যূনতম সহায়কমূল্য (minimum support price) বৃদ্ধির দাবি জানায়।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!