স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় অঙ্কের কভার থাকলেই যে স্বাস্থ্যবিমা আপনাকে সম্পূর্ণ সুরক্ষা দেবে, এমনটা নয়! পলিসি কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত খুঁটিয়ে দেখা জরুরি। ঘরের ভাড়ার সীমা, আগে থেকে থাকা রোগের ক্ষেত্রে অপেক্ষার সময়, কো-পে এবং নির্দিষ্ট রোগের চিকিৎসায় সাব লিমিট, কভার রিফিল এই বিষয়গুলিই অনেক সময় নিজের পকেট থেকে অতিরিক্ত টাকা খরচের কারণ হয়ে দাঁড়ায়। তাই স্বাস্থ্যবিমা কেনার আগে নিচের পাঁচটি বিষয় অবশ্যই যাচাই করা উচিত।

অনেক স্বাস্থ্যবিমা পলিসিতে হাসপাতালের ঘরের ভাড়ার উপর নির্দিষ্ট সীমা থাকে। কোনও ক্ষেত্রে বিমার অঙ্কের নির্দিষ্ট শতাংশ, আবার কোনও ক্ষেত্রে নির্দিষ্ট ক্যাটেগরির ঘর পর্যন্ত কভার দেওয়া হয়। এই পলিসিতে অনুমোদিত সীমার চেয়ে বেশি দামের ঘর নেন, তাহলে শুধু অতিরিক্ত ঘর ভাড়াই নয়, হাসপাতালের অন্যান্য খরচের ক্ষেত্রেও নিজের পকেট থেকে টাকা দিতে হতে পারে। এছাড়াও, কোনও ব্যক্তির পলিসি কেনার আগে থেকেই যদি কোনও রোগ বা শারীরিক সমস্যা থাকে, সেটিকে সাধারণত প্রি-এক্সিস্টিং ডিজিজ বা PED বলা হয়। এই ধরনের রোগের চিকিৎসার জন্য বিমা সংস্থাগুলি নির্দিষ্ট অপেক্ষার সময় রাখতে পারে। বিশেষ করে বেশি বয়সে স্বাস্থ্যবিমা কেনা বা আগে থেকেই কোনও অসুস্থতা থাকলে এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই পলিসি বছরের মধ্যে পরবর্তীতে যদি আরেকটি চিকিৎসাজনিত জরুরি অবস্থা দেখা দেয়  তাহলে কভার রিলিফ এর সুবিধা রয়েছে কিনা তা দেখা প্রয়োজন।  

বিশেষ করে ফ্যামিলি ফ্লোটার পলিসির ক্ষেত্রে এই সুবিধা গুরুত্বপূর্ণ, কারণ পরিবারের একজন সদস্যের চিকিৎসায় বড় অঙ্কের কভার খরচ হয়ে গেলে অন্য সদস্যদের জন্য কভার কমে যেতে পারে। অপর একটি শর্ত হল কো-পেমেন্ট, যেখানে হাসপাতালের যোগ্য খরচের একটি নির্দিষ্ট শতাংশ পলিসিধারীকেই বহন করতে হয়। উদাহরণস্বরূপ, কোনও পলিসিতে ২০ শতাংশ কো-পে থাকলে ৫ লক্ষ টাকার যোগ্য হাসপাতাল খরচের ক্ষেত্রে ১ লক্ষ টাকা আপনাকে দিতে হতে পারে এবং বাকি ৪ লক্ষ টাকা বিমা সংস্থা বহন করবে।  অনেক পলিসিতে মোট বিমার অঙ্ক বড় হলেও নির্দিষ্ট রোগ বা চিকিৎসার জন্য আলাদা সর্বোচ্চ সীমা বা সাব-লিমিট থাকে সেটিও হিসাব করা দরকার।

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে