জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোনে ডেটা শেষ হয়ে যাওয়ার চিন্তায় ঘুম উবেছে?  কিংবা কলিংয়ের জন্য আলাদা করে রিচার্জ করতে হয়? চাইছেন এই দুইয়েরই ঝামেলা থেকে মুক্তি পেতে? তাহলে আপনাদের জন্য জিও এনেছে  দুর্দান্ত অফার। কাজের মধ্যে আর শেষ হবে না নেট। জিও-র পোর্টফোলিয়োয় রয়েছে ৬৪৯-র একটি পোস্টপেড প্ল্যান, যেখানে একসঙ্গে মিলছে আনলিমিটেড ডেটা ও আনলিমিটেড কলিং সহ একাধিক সুবিধা। Jio-র অফিসিয়াল পোর্টালে এই প্ল্যানটি তালিকাভুক্ত করা রয়েছে।    

জেনে নিন এই প্ল্যান রিচার্জ করলে কি কি সুবিধা পাবেন- 

৬৪৯-র এই পোস্টপেড প্ল্যান ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার চিন্তা নেই। পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, যার মধ্যে রোমিং সুবিধাও অন্তর্ভুক্ত। কল ও ডেটার পাশাপাশি প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধাও রয়েছে। ফলে নিয়মিত যোগাযোগের জন্য আলাদা কোনও প্যাকের প্রয়োজন হবে না। 

OTT থেকে AI  মিলবে একসঙ্গে 

এই প্ল্যানের সঙ্গে থাকছে Jio-র বিশেষ অফারের সুবিধাও। ব্যবহারকারীরা পাচ্ছেন জিও হটস্টার  এবং হলিউড সাবস্ক্রিপশন। পাশাপাশি JioAICloud-এ ৫০GB ক্লাউড স্টোরেজ দেওয়া হচ্ছে। এছাড়াও আরও চমক রয়েছে AI পরিষেবায়। ৬৪৯-র প্ল্যানের সঙ্গে ১৮ মাসের Google Gemini Pro subscription-এর সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। 

এক মাসের পোস্টপেড পরিষেবা

এটি একটি পোস্টপেড প্ল্যান। অর্থাৎ আগে পরিষেবা ব্যবহার করে পরে বিল পরিশোধ করতে হবে। প্ল্যানটির ক্ষেত্রে এক মাসের বিলিং সাইকেল রয়েছে। সব মিলিয়ে, যাঁদের প্রচুর ডেটা ব্যবহার, নিয়মিত আনলিমিটেড কলিং এবং OTT ও AI পরিষেবার প্রয়োজন, তাঁদের কাছে ৬৪৯-র এই  পোস্টপেড প্ল্যানটি বেশ আকর্ষণীয় হতে পারে। তবে ‘আনলিমিটেড’ সুবিধার ক্ষেত্রে প্রযোজ্য শর্ত ও অফারগুলি রিচার্জের আগে Jio-র অফিসিয়াল পোর্টালে যাচাই করে নেওয়াই ভাল। 

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে