আয়কর ছাড় বাড়ানোর দাবি তুললেন ৬৪ শতাংশ মানুষ

আগামী পয়লা ফেব্রুয়ারি ২০২২-২৩ সালের বাজেট পেশ হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী পয়লা ফেব্রুয়ারি ২০২২-২৩ সালের বাজেট পেশ হতে চলেছে। তবে তার আগেই আয়করের উর্ধ্বসীমা বাড়ানোর দাবি তুললেন দেশের সিংহভাগ মানুষ। প্রায় ৬৪ শতাংশ মানুষই চাইছেন যে আয়কর ছাড়ের উর্ধ্বসীমা ২.৫ লক্ষ থেকে বাড়ানো উচিত। এতদিন বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা পর্যন্ত হলে কোনওরকম আয়কর দিতে হত না। তবে আসন্ন বাজেটে এই ছাড়ের উর্ধ্বসীমা বাড়ানোর দাবি তুললেন অধিকাংশ। এমনটাই জানা গিয়েছে সমীক্ষার মাধ্যমে।

পাশাপাশি, সমীক্ষায় দেখা গিয়েছে যে, দেশের ৩৬ শতাংশ মানুষ চাইছেন আয়করের ৮০সি ধারায় ছাড়ের উর্ধ্বসীমা ১.৫ লক্ষ থেকে বৃদ্ধি করা হোক। অন্যদিকে, ১৯ শতাংশের মতামত হল, বেতনভোগীদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়ানো উচিত।

অন্যদিকে, ১৬ শতাংশ মনে করছেন যে, আসন্ন বাজেটে ওয়ার্ক ফর্ম হোম তথা বাড়ি থেকে কাজের কথা মাথায় রেখে বেতনভোগী ব্যক্তিদের জন্য করমুক্তভাতা এবং পারকুইসাইটের ব্যবস্থা করা যেতে পারে। যেমন ইন্টারনেট কানেকশন, আসবাবপত্র এবং ইয়ারফোন। তবে কী হবে আর কী হবে না, সেটা বোঝা যাবে বাজেট পেশের পরই।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক