তথ্য গোপনের দায়ে অভিযুক্ত অ্যামাজন, জরিমানা ২০০ কোটি

একাধিক তথ্য লুকিয়ে যাওয়ার অভিযোগে ২০০ কোটি টাকা জরিমানা করা হল সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি: গাঁজা বিক্রির অভিযোগ কাটতে না কাটতেই ফের কাঠগড়ায় জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন। শুক্রবার অ্যামাজন ও ফিউচার গ্রুপের চুক্তি বাতিল বলে ঘোষণা করল কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া। এছাড়াও সিসিআই-এর থেকে চুক্তির বিষয়ে অনুমতি নেওয়ার সময় একাধিক তথ্য লুকিয়ে যাওয়ার অভিযোগে ২০০ কোটি টাকা জরিমানা করা হল সংস্থার। প্রসঙ্গত, ঘটনার সুত্রপাত আজ থেকে প্রায় ৩ বছর আগে। অর্থাৎ ২০১৯ সাল।

সিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, ‘চুক্তিটি নতুন করে পরীক্ষা করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। অ্যামাজনকে সেকশন ৪৫-এর সাব সেকশন (২)-এর ভিত্তিতে এই অর্ডারটি পাওয়ার ৬০ দিনের মধ্যে ফর্ম-২ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সেই নোটিস দেওয়ার আগে পর্যন্ত, ২৮ নভেম্বর, ২০১৯ সালে চুক্তির অনুমতি কার্যকর থাকবে না। অ্যামাজন চুক্তির অনুমতি নেওয়ার সময় বেশ কিছু তথ্য লুকিয়েছে।’

উল্লেখ্য, ২০১৯ সালের অগস্ট মাসে ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনেছিল অ্যামাজন। অন্যদিকে আবার ফিউচার কুপনের কাছে ফিউচার রিটেলের ১০ শতাংশ শেয়ার রয়েছে। এর জন্য ফিউচার গ্রুপের সঙ্গে আমাজনের ২৫ হাজার কোটি টাকার চুক্তিও স্বাক্ষর হয়। সেই চুক্তি অনুযায়ী, অ্যামাজনের সম্মতি ছাড়া ফিউচার রিটেল তার ব্যবসা অন্য কোনও পক্ষের কাছে বিক্রি করতে পারবে না। কিন্তু, ২০২০ সাল থেকে রিলায়েন্সকে নিজেদের অ্যাসেট বিক্রি করতে চাইছে ফিউচার গ্রুপ। আর সেখানেই সমস্যা করেছে অ্যামাজন। তখনই আমাজনের বিরুদ্ধে ফিউচার কুপনের তরফে অভিযোগ জানান হয়। সেই অভিযোগে দাবি করা হয় চুক্তিতে তথ্য গোপন করেছে আমাজন।

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা