অ্যামাজনে স্বেচ্ছা অবসর প্রস্তাব, দিচ্ছে লোভনীয় সুবিধে

সুবিধে পেতে হলে আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে আবেদন করতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মী ছাঁটাইয়ের পথে না দিকে অ্যামাজন কর্মীদের দিচ্ছে স্বেচ্ছা অবসরের প্রস্তাব। স্বেচ্ছা অবসর প্রকল্পে রয়েছে একাধিক লোভনীয় সুবিধা। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, অ্যামাজন ইন্ডিয়া তাদের কর্মীদের ছাঁটাই করতে চাইছে না। পরিবর্তে তাদের দেওয়া হচ্ছে স্বেচ্ছা অবসর প্রস্তাব। স্বেচ্ছা অবসর প্রকল্পের সুযোগ যারা নিতে চান, তাদের আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে আবেদন করতে হবে। অ্যামাজন ইন্ডিয়া এই স্বেচ্ছা অবসর প্রকল্পের জন্য বিশেষ একটি ফর্ম তৈরি করেছে। সেই ফর্ম পূরণ করে জমা দিলে এই সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে। সুবিধের মধ্যে রয়েছে

১) কর্মীদের মূল বেতন ২২ সপ্তাহের হিসেব ধরে নিয়ে এককালীন টাকা, প্রত্যেক ছয় মাস চাকরির জন্য এক সপ্তাহের বেতন।

২) ছয় মাসের মেডিক্যাল ইনস্যুব়্যান্স

৩) এছাড়া নিয়োগপত্রে অন্যান্য যে সব সুবিধের কথা বলা হয়েছে, স্বেচ্ছা অবসর প্রকল্পে সেই সব সুবিধাও পাবেন। তবে এই সব সুবিধা অ্যামাজনের সেই সব কর্মীরা পাবেন না যাঁরা পারফরম্যান্স ইম্প্রুভমেন্ট প্রোগামে রয়েছেন।

এই প্রকল্পে প্রসঙ্গে এক আইনজীবী জানিয়েছেন, কোনও সংস্থা কর্মীকে ছাঁটাই করলে আদালতে গিয়ে তিনি মামলা করতে পারেন। কিন্তু কোনও আচমকা ইস্তফা দিলে সংস্থা তাঁর প্রাপ্য সুবিধা নাও দিতে পারে। অ্যামাজন এই দুইয়ের মধ্যবর্তী রাস্তা নিল। যদিও সিদ্ধান্তে অখুশি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। অ্যামাজনকে  ২৩ নভেম্বর হাজির হতে বলা হয়েছে। 

আরও পড়ুন ছাঁটাই এবার গুগলে, চাকরি যাচ্ছে ১০ হাজার কর্মীর

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা