OPPO: শুল্ক ফাঁকির অভিযোগে চিনা সংস্থার দফতরে রাজস্ব গোয়েন্দা দফতরের হানা

অভিযোগ ৪,৩৮৯ কোটি টাকা শুল্ক ফাঁকির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভিভোর পর এবার নজরে ওপ্পো ইন্ডিয়া (Oppo India)। সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। রাজস্ব দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই স্মার্টফোন নির্মাতা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৪,৩৮৯ কোটি টাকা শুল্ক ফাঁকির।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Finance Ministry) বিবৃতি জারি করে জানিয়েছে, এই স্মার্টফোন নির্মাতা সংস্থার মোটা টাকা শুল্কফাঁকির অভিযোগটি সম্প্রতি ডাইরেক্টরেটর অব রেভেন্যু ইন্টেলিজ্যান্সের (Directorate of Revenue Intelligence বা DRI) নজর পড়ে। শুল্ক ফাঁকি (duty) দেওয়ার অপরাধে ডিআইরআই-য়ের কয়েকজন পদস্থ আধিকারিকের একটি দল বিভিন্নভাগে ভাগ হয়ে সংস্থার বিভিন্ন দফতরে তল্লাশি চালায়। তল্লাশি চলে সংস্থার বেশ কয়েকজন পদস্থকর্তার বাড়িতেও। তল্লাশি বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু কাগজপত্র। অভিযান চলাকালীন ওপ্পো ইন্ডিয়ার (Oppo India) কয়েকজন কর্তার সঙ্গে রাজস্ব গোয়েন্দা দফতরের কর্তারা কথা বলেন। প্রয়োজনে আগামীদিনে তাদের ডেকে জেরা করতে পারে ডিআরআই।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে চিনা সংস্থার হুয়াইয়ের দফতরে হানা দেয় আয়কর দফতর। তাদের বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ ওঠে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে হুইয়ায়ের মতো ডাইরেক্টরটের অব রেভেন্যু ইন্টেলিজ্যান্সের আতসকাচের তলায় ছিল ওপ্পো (Oppo India)।

ওপ্পোর ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের (Finance Ministry) তরফ থেকে বলা হয়েছে, এই স্মার্টফোন নির্মাতা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছ ৪,৩৮৯ কোটি টাকা শুল্ক ফাঁকির। এর মধ্যে ২,৯৮১ কোটি টাকা সংস্থা তাদের জন্য খরচ করেছে। তাদের এই শুল্কফাঁকির বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। সে কারণে রাজস্ব  গোয়েন্দা দফতর এই স্মার্টফোন সংস্থার বিভিন্ন দফতরে তল্লাশি চালায়।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!