খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া, বাংলাদেশে ১২ বছরে মূল্যস্ফীতি সর্বোচ্চ

মে মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শ্রীলঙ্কা, পাকিস্তানের পথেই কী এগোচ্ছে বাংলাদেশ? ডলার সঙ্কটে কয়লা কিনতে না পারায় বিদ্যু‍ৎ কেন্দ্রে উ‍ৎপাদন থমকে গিয়েছে। প্রচণ্ড গরমে তীব্র লোডশেডিংয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে খাদ্যপণ্যের জন্য শুরু হয়েছে হাহাকার। চাল-ডাল কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আম আদমির। তার মধ্যেই দুঃসংবাদ শুনিয়েছে পরিসংখ্যান ব্যুরো। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, সদ্য শেষ হওয়া মে মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১১ সালের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০.২ শতাংশ।

গত কয়েক মাস ধরেই চরম আর্থিক সঙ্কটে ভুগছে বাংলাদেশ। ভিক্ষার পাত্র হাতে আইএমএফ সহ বিভিন্ন দাতা সংস্থার দরজায়-দরজায় হত্যে দিচ্ছে শেখ হাসিনা সরকার। বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে গিয়ে ঠেকেছে। ডলারের অভাবে বিদেশ থেকে পর্যাপ্ত পরিমাণ কয়লা ও জ্বালানি তেল কেনা সম্ভব হচ্ছে না। আর্থিক সঙ্কট যত তীব্র হচ্ছে ততই বাড়ছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৭৮ শতাংশ। মার্চ মাসে তা বেড়ে দাঁড়িয়েছিল ৯.৩৩ শতাংশ। এপ্রিলে সামান্য কমে দাঁড়ায় ৯.২৪ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মশলা ও তামাকজাতীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। পূর্বতন মাসের তুলনায় খাদ্যদ্রব্যের দাম বেড়েছে ৯.২৪ শতাংশ। চিকিৎসা পরিষেবা, পরিবহণ ও শিক্ষা উপকরণের দাম বেড়েছে ৯.৯৬ শতাংশ।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা