সোম, মঙ্গল দুদিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার এবং মঙ্গলবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারি সংগঠনের যৌথ মঞ্চ। কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণ, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী এবং জাতীয় স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে তারা ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লইজ অ্যাসোসিয়েশন তাদের ফেসবুক পেজে প্রস্তাবিত কর্মসূচির কথা জানাতে গিয়ে লিখেছে, ‘কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গত ২২ মার্চ বৈঠকে বসে। বৈঠকে কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণ-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে ২০২১-য়ের সংশোধিত ব্যাঙ্কিং আইন নিয়েও। সব দিক বিবেচনা করেই সোমবার এবং মঙ্গলবার-এই দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’ ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এসবিআই পৃথক বিবৃতি দিয়ে জানিয়েছে, দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা বিঘ্নিত হতে পারে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই দুদিনের ধর্মঘটে কয়লা, লৌহ, তেল, টেলিকম, ডাক, আয়কর দফতরের কর্মচারি সংগঠনের সদস্যরা যোগ দিতে পারেন। ফলে, জনজীবনে যে ধর্মঘটের প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য। ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্তদের মধ্যে যারা আর কয়েকদিনের মধ্যে অবসরগ্রহণ করবেন, তারাও এই দুদিনের ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লইজ অ্যাসোসিয়েশন জানিয়েছে। রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইতে সোমবার এবং মঙ্গলবার ধর্মঘটের সমর্থনে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাম শীর্ষ নেতৃত্বের অনেকে সেখানে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। দিল্লি ও মুম্বই ছাড়াও দেশের বাকি গুরুত্বপূর্ণ শহরেও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন আয়কর হানা এবার হিরো মোটরকর্পোরেশনে, পড়ল শেয়ারের দাম

প্রশিক্ষণের অছিলায় ডেকে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ, পকসো মামলা দায়ের ড্রোনাচার্যজয়ী কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী