ফের ভারত পেট্রোলিয়াম বেচে দেওয়ার পথে হাঁটছে মোদি সরকার

২০২০ সালের মার্চ মাসে ভারত পেট্রোলিয়ামে (BPCL) থাকা ৫২ দশমিক ৯৮ শতাংশ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেষ মুহুর্তে খদ্দেররা পিছু হঠায় দেশের দ্বিতীয় বৃহত্তম তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডে (BPCL) থাকা অংশীদারত্ব বেচে দিতে ব্যর্থ হয়েছিল মোদি সরকার (Modi Government)। কিন্তু সেই ধাক্কা সামলে ফের রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের পথে এগনোর সিদ্ধান্ত নিয়েছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM)। বুধবার দফতরের ভারপ্রাপ্ত সচিব তুহিনকান্ত পাণ্ডে (Tuhin kanta Pandey) জানিয়েছেন, ‘আগামী ছয় মাসের মধ্যেই ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (BPCL) বেসরকারিকরণ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে। কীভাবে বেসরকারিকরণ করা হবে, তা স্পষ্ট করা হবে।’

২০২০ সালের মার্চ মাসে ভারত পেট্রোলিয়ামে (BPCL) থাকা ৫২ দশমিক ৯৮ শতাংশ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। লক্ষ্য ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থার শেয়ার বেচে কয়েক হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার। প্রথমে তিনটি সংস্থা সরকারি অংশীদারিত্ব কিনতে এগিয়ে এলেও নভেম্বর মাসে আচমকাই দুই সংস্থা ইউটার্ন নিয়ে পিছু হঠে। ফলে সরকারের লক্ষ্য মুখ থুবড়ে পড়ে। ভারত পেট্রোলিয়ামে থাকা অংশীদারিত্ব আপাতত না বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সংস্থায় কর্মরত কয়েকহাজার কর্মচারী ও আধিকারিক।

কিন্তু লাভজনক সংস্থা বেচে মোটা টাকা ঘরে তোলার লোভ যে মোদি সরকার হাতছাড়া করতে রাজি নয়, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন বিনিয়োগ সংক্রান্ত দফতরের সচিব (DIPAM Secretary) তুহিনকান্ত পাণ্ডে (Tuhin kanta Pandey)।   তাঁর ((Tuhin kanta Pandey) কথায়, ‘বর্তমানে বাজার কিছুটা অস্থির রয়েছে। অনেকেই ভয়ে বিনিয়োগ করতে চাইছেন না। কিন্তু আগামী ছয় মাসের মধ্যে আশা করা যায় বাজারের ছবিটা অনেকটা বদলাবে। ফলে ভারত পেট্রোলিয়াম (BPCL) বেসরকারিকরণের (Privatisation) রাস্তা অনেকটাই মসৃণ হবে।’

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই