কম দামে বেশি ডেটা! BSNL-এর নতুন অফারে চাপে Jio, Airtel ও Vi

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেলিকম বাজারে আবারও সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনায় এসেছে সরকারি সংস্থা BSNL। গ্রাহকদের আকর্ষণ করতে ৭২ দিনের ভ্যালিডিটি সহ একটি সাশ্রয়ী প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ডেটা দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি। এই প্ল্যানে এখন প্রতিদিন ২.৫GB ডেটা পাওয়া যাচ্ছে, যা মোট ১৮০GB পর্যন্ত পৌঁছায়। কম দামে বেশি ডেটা দেওয়ার কারণে এই প্ল্যানটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং টেলিকম বাজারে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে চ্যালেঞ্জ দিচ্ছে।

ভারতের টেলিকম বাজারে সস্তা প্ল্যানের জন্য বরাবরই পরিচিত BSNL। এবার সংস্থাটি ৪৮৫ টাকার একটি প্রিপেইড প্ল্যানে নতুন অফার ঘোষণা করেছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭২ দিন এবং এতে প্রতিদিন ২.৫GB ডেটা পাওয়া যায়, অর্থাৎ মোট ১৮০GB ডেটা। আগে এই প্ল্যানে প্রতিদিন ২GB ডেটা দেওয়া হত, তবে এখন তা বাড়ানো হয়েছে।

ডেটার পাশাপাশি গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধাও পাবেন। প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৪০Kbps হয়ে যাবে। এই বিশেষ অফারটি ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৈধ থাকবে। হিসাব করলে দেখা যায়, এই প্ল্যানে প্রতিদিনের খরচ দাঁড়ায় মাত্র ৬.৭৩ টাকা।

অন্যদিকে প্রতিযোগী সংস্থা Reliance Jio-এর ৭৪৯ টাকার প্ল্যানে ৭২ দিনের ভ্যালিডিটি ও প্রতিদিন ২GB ডেটা দেওয়া হয়। আবার Vodafone Idea-এর ৭১৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১GB ডেটা পাওয়া যায়। এছাড়া Bharti Airtel-এর ৭৯৯ টাকার প্ল্যানে ৭৭ দিনের ভ্যালিডিটি ও প্রতিদিন ১.৫GB ডেটা দেওয়া হয়। এই তুলনায় কম দামে বেশি ডেটা দেওয়ার কারণে BSNL-এর ৪৮৫ টাকার প্ল্যানটি গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের