QatarAirways: ভারতীয় যাত্রীদের হেনস্থার অভিযোগ, কাতার এয়ার বয়কটের ডাক

টুইটারে ট্রেন্ডিং হতে শুরু করেছে ‘#BycottQatarAirways

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নবীকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে জল ক্রমশই ঘোলা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ভারতকে বয়কটের পাশাপাশি ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছে। জাতিসঙ্ঘ থেকে হজরত মহম্মদকে নিয়ে ওই বিজেপি নেত্রীর মন্তব্যের নিন্দা করা বলা হয়েছে, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। জাতিসঙ্ঘ আশা করে সে দেশ সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা করবে। এই পরিস্থিতিতে এল আরও একটি খবর।

খবরের শিরোনামে কাতার এয়ারওয়েজ (QatarAirways)। অভিযোগ, এই বিমানে ভারতীয় যাত্রীদের বাছাই করে তাদের চূডা়ন্তভাবে হেনস্থা করা হচ্ছে। কয়েকজন যাত্রী তাদের টুইটার হ্যান্ডেল সেই অভিজ্ঞতার কথা জানিয়ে আপাত সময়ের জন্য কাতার এয়ারের (QatarAirways)টিকিট না কাটার পরামর্শ দিয়েছেন। টুইটারে ট্রেন্ডিং হতে শুরু করেছে ‘#BycottQatarAirways। অনেক টুইটার ইউজার সেই যুদ্ধে সামিল।

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কাতার বিবৃতি জারি করে কডা় ভাষায় নিন্দা করে। পাশাপাশি দাবি করে প্রকাশ্য ক্ষমাপ্রার্থনার। কাতার (Qatar) সরকারের তরফ জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারত সরকারের থেকে আশা করি জনসমক্ষে ক্ষমা প্রার্থনা এবং বিবৃতি জারি করে নিন্দার। এই ধরনের ইসলামোফবিক ( Islamophobic)মন্তব্য যাঁরা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীদিনে সেটা বড় বিপদের কারণ হয়ে উঠবে। মানবাধিকার লঙ্ঘিত হবে। পরোক্ষভাবে যা হিসাংত্মক বাতাবরণ তৈরি করবে।’ রাজনৈতিকমহলে একাংশ মনে করছে, নূপুর ইস্যুতে আগামীদিনে বিশ্বমঞ্চে ভারতকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।

আরও পড়ুন এটাই দেখার বাকি ছিল, ভারতকে সহনশীলতার পাঠ শেখাচ্ছে Taliban

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!