গল্প নয় সত্যি, এক কাপ চা শেষের আগেই চার্জ হয়ে যাবে গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ইলেকট্রিক গাড়ি (EV) কেনার ক্ষেত্রে যেটি সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে, তা হল চার্জিং এ্যাংজাইটি—অর্থাৎ চার্জ হতে বেশি সময় লাগা এবং রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা। তবে এই সমস্যার জন্য আর ভুগতে হবে না। এবারে একবার ভেবে দেখুন তো, যদি আপনার চা শেষ হওয়ার আগেই গাড়ি চার্জ করা হয়ে যায়! তবে কেমন হয়? হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি এই চার্জিং সমস্যার যুগান্তকারী সমাধান নিয়ে হাজির হয়েছে চিনা অটোমোবাইল সংস্থা BYD (Build Your Dreams)। এই সংস্থাটির EV জগতের প্রচলিত ধারণাকে সম্পূর্ণ রূপে ভেঙে দিয়ে নিয়ে এসেছে নতুন Flash Charging প্রযুক্তি, যা ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে।

BYD-এর সিইও ওয়াং চুয়ানফু-র মতে, আজও বহু মানুষ EV কিনতে দ্বিধাগ্রস্ত শুধুমাত্র দীর্ঘ চার্জিং সময়ের কারণে। সেই ভয় দূর করাই ছিল  সংস্থাটির মূল লক্ষ্য। BYD দাবি করেছে, তাদের নতুন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তিতে মাত্র ৫ মিনিট চার্জ করলেই প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। অর্থাৎ, পেট্রোল পাম্পে তেল ভরার সময়ের মধ্যেই একটি ইলেকট্রিক গাড়ি চালানোর জন্য প্রস্তুত হয়ে যাবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রিয়াল-ওয়ার্ল্ড ডেমো ভিডিও এই দাবিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। ভিডিওটিতে BYD-এর ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান Han L-কে মাত্র ৫ মিনিটে ১০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ হতে দেখা গিয়েছে। এই সময় চার্জিং পাওয়ার পৌঁছয় প্রায় ৭৪৬ কিলোওয়াটে, যা বর্তমান EV মানদণ্ড অনুযায়ী অত্যন্ত উচ্চ এবং চমকপ্রদ।

এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছে BYD-এর নতুন Super e-Platform। এটি যাত্রীবাহী গাড়ির জন্য তৈরি বিশ্বের প্রথম মাস-প্রোডাকশন ফুল-ডোমেন ১০০০ ভোল্ট হাই-ভোল্টেজ আর্কিটেকচার। এই প্ল্যাটফর্মের সঙ্গেই কাজ করে সংস্থার নতুন Flash Charging Battery, যা ১০০০ অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জিং কারেন্ট এবং ১০C চার্জিং রেট সমর্থন করতে সক্ষম—EV প্রযুক্তিতে যা এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

সব মিলিয়ে নিঃসন্দেহে বলা যায়, BYD-এর এই ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎকে আমূল বদলে দিতে পারে। চার্জিং যদি এতটাই দ্রুত ও সহজ হয়ে ওঠে, তবে EV গ্রহণে আর কোনও বড় বাধা থাকবে না। তখন সত্যিই বলা যাবে— আপনার চা বা কফি খাওয়া শেষ হওয়ার আগেই চার্জ হয়ে যাবে আপনার ইলেকট্রিক গাড়ি।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার