এবার থেকে শিশুদের জন্যও ওয়েটিং রুমে গুনতে হবে অতিরিক্ত চার্জ

উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য রেলকে বেসরকারিকরণের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। কোথাও নির্দিষ্ট রুটের ট্রেন কিংবা প্ল্যাটফর্ম ভাড়া দিয়েছে রেল

Share:

নিজস্ব প্রতিনিধি: উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য রেলকে বেসরকারিকরণের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। কোথাও নির্দিষ্ট রুটের ট্রেন কিংবা প্ল্যাটফর্ম ভাড়া দিয়েছে রেল। আবার কোথাও গোটা স্টেশনই বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে উন্নত পরিষেবা দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গেও পূর্ব রেলের হাতে থাকা বর্ধমান স্টেশনকে তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে। এবার সেই স্টেশনের ওয়েটিং রুমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করবে বেসরকারি সংস্থা। যারা সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে বর্ধমান স্টেশনের ওয়েটিং রুম ব্যবহারে শিশুদের ক্ষেত্রেও চার্জ গোনা হবে। এর আগে হাওড়া স্টেশনের ওয়েটিং রুম বেসরকারি সংস্থার হাতে গেলেও শিশুদের থেকে কোনও চার্জ নেওয়া হত না। কিন্তু বর্ধমান স্টেশনের ক্ষেত্রে শিশুদের জন্য অতিরিক্ত চার্জ গুনতে হবে।

বর্ধমান স্টেশন থেকে শিশু যাত্রীদের মাথা পিছু ঘণ্টা প্রতি ৫ টাকা করে ভাড়া আদায় শুরু হবে। চুক্তিপত্র অনুযায়ী, ওই বেসরকারি সংস্থা অত্যাধুনিক পরিষেবাযুক্ত ঝাঁ-চকচকে নয়া ওয়েটিং রুম তৈরি করবে। আর তার পরিচালনা ও যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে তাদেরই উপর। তাই এবার থেকে সবার জন্যই ওয়েটিং রুমের ভাড়া বরাদ্দ করছে সংস্থাটি। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে হাওড়া ডিভিশন। সেখানে প্রথম পাঁচ বছর রাজস্ব বাবদ ৮৬.৪৩ লক্ষ ও পরের পাঁচ বছরে ১ কোটি ২৭ লক্ষ টাকা পাবে রেল। তাই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে ওই বেসরকারি সংস্থা।

ওয়েটিং রুমে শিশুদের ভাড়া নেওয়ার ক্ষেত্রে হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ জৈন বলেছেন, ‘চুক্তি মোতাবেকই শিশুদের জন্য চার্জ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হাওড়ার পর বর্ধমান এই ডিভিশনের সবথেকে বড় স্টেশন। প্রাক করোনা পর্বে প্রতিদিন এক লাখের বেশি যাত্রী এই স্টেশন থেকে চলাচল করতেন। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টেশনের পুরনো ওয়েটিং রুম সংস্কার হচ্ছে। জানুয়ারি মাসেই কাজ শুরু হবে।’

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক