ধনতেরাসে কিনুন এই ছ’টি জিনিস, প্রসন্ন হবেন মা লক্ষ্মী

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কালীপুজোর ঠিক দুই দিন আগে পালিত হয় ধনতেরাস। ধনতেরাস থেকেই শুরু হয় মহা উৎসব। জানা যায়, ধনতেরাস হল ধন্বন্তরীর পূজা। হিন্দু ঐতিহ্য অনুসারে কথিত আছে, সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী আবির্ভূত হয়েছিলেন, যাঁর এক হাতে ছিল অমৃত এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র পাঠ। তিনি দেবগণের চিকিৎসক হিসেবে বিবেচিত হন। ধন্বন্তরীকে আবার বিষ্ণুর অবতার বলেও মান্য করা হয়। কথিত আছে, এই দিনে বেশ কিছু জিনিস কিনলে সারা বছর সৌভাগ্য বিরাজ করে ৷ প্রচলিত রীতি অনুযায়ী ধনতেরাসে গৃহিনীরা সোনা কিনে থাকেন, কিন্তু বর্তমানে সোনার দাম শুনলেই ছ্যাঁকা লাগছে আমজনতার। তবে ধনতেরাসে কম খরচে কিনতে পারেন ৬ টি জিনিস।  যেগুলি কিনলে প্রসন্ন হবেন মা লক্ষ্মী। ঝটপট জেনে নিন সেগুলি।

১. ঝাড়ু : অনেকেই বিশ্বাস করেন ধনতেরাসের দিন ঝাড়ু কেনা উচিত। কথিত রয়েছে, ধনতেরাসের দিন বাড়িতে ঝাঁটা কিনে আনলে সংসারের সুখ সমৃদ্ধি দ্বিগুণ হয়। অলক্ষ্মী বিদায় হয়ে ঘরে আসে লক্ষ্মী। আসলে ঝাঁটাকে পরিচ্ছন্নতার প্রতীক বলে ধরা হয়। আর যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা আছে, সেখানেই দেবী লক্ষ্মীর স্থান, তাই ধনতেরাসে ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়।

২. পিতলের পাত্র : পিতল মা লক্ষীর প্রিয় ধাতু। এছাড়াও পিতলের ব্যবহার নানা ভাবে উপকারী। তাই ধনতেরাসের দিন পিতলের পাত্র কেনা শুভ বলে মনে করা হয়। এই দিন অন্যান্য ধাতুর বাসনও কিনতে পারেন।

৩. মাটি ও ধাতব মূর্তি : পাঁচটি উপাদানের প্রতীক হল মাটির মূর্তি। তাই মাটির মূর্তি দিয়ে পূজা করলে ঘরে ধন, সমৃদ্ধি এবং সুখ আসে বলে বিশ্বাস করা হয়। মাটির মূর্তি ছাড়াও ধনতেরাসে ঘরে আট ধাতু এবং সোনা-রূপা, জার্মান সিলভার, বা পেতলের তৈরি প্রতিমাও আনতে পারেন।

৪. পান : পান মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস। তাই ৫টি পান কিনে দেবীকে নিবেদন করা শুভ বলে গণ্য হয়। এতে সারা বছর অর্থভাগ্য থাকে তুঙ্গে, বাড়ে সুখ সমৃদ্ধি।

৫. গোটা ধনে : সারা বছর দেবী লক্ষ্মী এবং ধনকুবেরের আশীর্বাদ পেতে ধনতেরাসে তাঁদেরকে ধনে নিবেদন করতে পারেন। এতে সারা বছর অর্থের অভাব হবে না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হবে।

৬. কড়ি : প্রাচীনকাল থেকে কড়িকে অর্থ হিসাবে বিবেচনা করে ব্যবসা বাণিজ্য করা হত। আসলে কড়ি হল সম্পদ ও ধনলক্ষ্মীর প্রতীক। তাই ধনতেরাসে দেবী লক্ষ্মীকে কড়ি নিবেদন করলে যথেষ্ট সুফল পাওয়া যায়। এছাড়া ঠাকুরের আসনে মা লক্ষ্মীর সামনে কড়ি রাখলেও তিনি অত্যন্ত প্রসন্ন হন।

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা