আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূলের পরামর্শ সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন কে?

নিজস্ব প্রতিনিধি: শীতের সকালে ফের অ্যাকশন মুডে ইডি। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) ভোরে কলকাতার সল্টলেকে আইপ্যাকের অফিসে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। ৩ জায়গায় হানা দিয়েছেন তাঁরা। ভোটকৌশলী সংস্থা হিসেবে পরিচিত আইপ্যাক। এবার সেই সংস্থার অফিসেই ৪ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও হানা দিয়েছে ইডি। পাশাপাশি সল্টলেকের অফিসেও হানা দিয়েছে তাঁরা। ইডি সূত্রের খবর, দিল্লিতে নথিভুক্ত হওয়া একটি পুরোনো মামলায় তল্লাশির জন্যই এদিন অভিযান চালিয়েছে ইডি। আর বাংলার ভোটকৌশলী সংস্থা হিসেবে পরিচিত আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে হানা দেওয়ার জেরে রাজনৈতিক ক্ষেত্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী। তাঁর বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বৈঠকও হয়েছে। তাই ইডির হানার খবর পেয়েই প্রতীক জৈনর বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি থেকে একগুচ্ছ কাগজ পত্রের ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। তবে কে এই প্রতীক জৈন?

প্রতীক জৈনের লিঙ্কডইন প্রোফাইল থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০০৮ সালে বম্বের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে বি.টেক করেছেন প্রতীক জৈন। সেখানে তিনি মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স নিয়ে বি.টেক করেছেন। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল অ্যাক্সিস ব্যাঙ্কে ইন্টার্ন হিসাবে, ১২০০-১৩০০ টাকা পারিশ্রমিকে। এরপর তিনি মুম্বইয়ের অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে দুই মাসের জন্য ইন্টার্নশিপ করেন। এরপরে ২০১২ সালে ডেলয়েটে (Deloitte Touche Tohmatsu India Pvt ltd) অ্যানালিস্ট হিসাবে কাজ শুরু করেন তিনি। প্রায় এক বছর তিন মাস সেখানে কাজ করেছিলেন প্রতীক জৈন বলে খবর। এরপর নিজের তৈরি সংস্থা সিটিজেনস ফর অ্যাকাউন্টেবল গভার্নেন্স সংস্থায় কাজ করেন প্রতীক জৈন। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত সেখানে কাজ করেন।

এরপর সেখান থেকে সব সম্পর্ক চুকিয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক তৈরি করেন তিনি। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর পদে রয়েছেন প্রতীক জৈন। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি আইপ্যাকের সঙ্গে যুক্ত। বিহার, পঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী হিসাবে কাজ করে প্রতীক জৈনর সংস্থা আইপ্যাক। বিধানসভা নির্বাচনের আগে সরকারি প্রকল্পের কাজ করার বিষয়ে শাসক দল ও সরকারের মধ্যে যোগাযোগ হিসেবে কাজ করে এই সংস্থাটি। সঙ্গে নির্বাচনে বিভিন্ন কৌশল নিয়ে কথা হয়। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রয়েছে আইপ্যাকের। আসন্ন বিধানসভা নির্বাচনে কারা কারা প্রার্থী হতে পারেন সেই বিষয়েই যথেষ্ট ভূমিকা রয়েছে তাঁদের। এখন প্রতীক জৈন প্রায় কয়েক কোটির মালিক।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ