ওই সাংবাদিক নির্লজ্জ, মিথ্যেবাদী: যৌন হেনস্থার অভিযোগের জবাবে এলন

যৌন হেনস্থার খবর প্রকাশ করেছে তেসলা কর্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যৌন হেনস্থার অভিযোগ সরাসরি অস্বীকার করলেন টুইটার কর্তা এলন। বিজনেস ইনসাইডারে এই সংক্রান্ত প্রকাশিত খবরকে তিনি ভিত্তিহীন ও আষাঢ়ে গল্প বলে দাবি করেছেন। পাশাপাশি এই খবর যে সাংবাদিক প্রকাশ করেছেন, তাঁকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়়ে দিয়েছেন টুইটার কর্তা। সেই সঙ্গে সাংবাদিককে মিথ্যেবাদী বলেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে টুইটার কর্তার টুইট, ‘ওই মিথ্যুকটাকে আমার চ্যালেঞ্জ রইল, যে দাবি করছে তাঁর বন্ধুরা আমায় ওই কুকর্ম করতে দেখেছে। সাহস থাকলে প্রমাণ করে দেখাক’

এলনের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্পেস এক্সের এক মহিলা কর্মীকে পুরুষাঙ্গ দেখিয়েছিলেন। খবরটি প্রকাশ করে বিজনেস ইনসাইডার। এলনের দাবি, এই আষাঢ়ে গল্পের উদ্দেশ্য পুরোটাই রাজনৈতিক। টুইটারে এলন লিখেছেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। আর এই আক্রমণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গীতে দেখা উচিত। আর এই ধরনের কুৎসা রটিয়ে আমায় আমার কর্তব্য এবং লক্ষ্য থেকে সরিয়ে ফেলা যাবে না।’

রয়টার্স জানিয়েছে, তারা বিজনেস ইনসাইডারের প্রকাশিত খবরের সত্যতা খতিয়ে দেখেনি। বিজনেস ইনসাইডারের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে ২০১৬ সালে একটি প্রাইভেট জেট বিমানে।

উল্লেখ করার মত বিষয় হল, মাস্ক ওই অভিযোগের কড়া ভাষায় নিন্দা করেছেন। কিন্তু একবারের জন্য পত্রিকার নাম উচ্চারণ করেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে,  যা ঘটেছে সেটাই প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার? তা না হলে তেসলা কর্তা ঢাকঢোল পিটিয়ে ওই অভিযোগের নিন্দা করলেও কেন পত্রিকার নাম বা সাংবাদিকের নাম তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে  একবারের জন্য উল্লেখ করলেন না?

আরও পড়ুন ধনপতি এলনের বাড়িই নেই, রাত কাটান বন্ধুর ঘরে

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!