আসন্ন অর্থবর্ষে জিডিপির হার ধার্য করা হয়েছে ৮ থেকে সাড়ে ৮ শতাংশ, উঠল শেয়ার সূচক

জিডিপির লক্ষ্যমাত্র ধার্য করা হয়েছে নয় শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে পেশ করলেন ২০২২-২৩-য়ের আর্থিক সমীক্ষা রিপোর্ট। সমীক্ষা রিপোর্টে আসন্ন অর্থবর্ষে  অভ্যন্তরীণ উৎপাদনের লক্ষ্যমাত্রা (জিডিপি) ধার্য করা হয়েছে ৮ থেকে ৮.৫ শতাংশ।  বিশ্ব ব্যাঙ্ক সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদন অনুসারে, আসন্ন অর্থবর্ষে ভারতের জিডিপির হার থাকবে ৮.৭ শতাংশের কাছাকাছি। অন্যদিকে, জাতীয় পরিসংখ্যান দফতরের পূর্বভাস ছিল, আসন্ন অর্থবর্ষে জিডিপির হার থাকবে ৯.২ শতাংশ। 

আর্থিক সমীক্ষায় বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে কৃষি ক্ষেত্রে জিডিপির হার  থাকবে প্রায় চার শতাংশের কাছাকাছি (৩.৯ শতাংশ)। শিল্প ক্ষেত্রে শেষ হতে চলা অর্থবর্ষে বৃদ্ধির হার হবে ১১.৮ শতাংশ। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল ৭.৩ শতাংশ। অতিমারি শুরু হওয়ার আগে আর্থিক বৃদ্ধির হার ধরা হয়েছিল ৬ থেকে ৬.৫ শতাংশ। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, আসন্ন অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির গতি হবে উর্ধ্বমুখী। তবে শেষ হতে চলা অর্থবর্ষে বন্ড বিক্রির হার অনেকটাই কম বলে আর্থিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।  আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে,  ২০২১-২২ অর্থবর্ষে শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার হবে ১১.৮ শতাংশ। 

আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ হতেই চাঙ্গা হয়ে ওঠে শেয়ারবাজার। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক এক লাফে হাজারের ঘর স্পর্শ করে। নিফটির সূচক পেরিয়ে যায় সাড়ে ১৭ হাজারের ঘর। বাজার খোলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি নামি সংস্থার শেয়ারের ভালো লেনদেন হয়েছে। সেই সব শেয়ারের মধ্যে রয়েছে টেক মাহিন্দ্রা, উইপ্রো, ইনফোসিস, ড. রেড্ডি। 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক