এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, যুদ্ধের মাঝে আরও কি নামবে রেট?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমাগত কমছে সোনার দাম। ৬ মার্চ সকালে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে নেমে এসেছে ১,৬২,২৬০ টাকায়। অন্যদিকে মুম্বইতে একই মানের সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে প্রায় ১,৬২,২১১ টাকা। এর আগে ৫ মার্চ বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার জেরে দিল্লির বাজারে সোনার দামে বড় পতন দেখা যায়। সেদিন দাম এক ধাক্কায় ৭,৬০০ টাকা বা প্রায় ৪.৪ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১,৬৫,২০০ টাকায় নেমে আসে।

আজ সোনার দামে কতটা পরিবর্তন?
৬ মার্চও সোনার বাজারে পতনের ধারা কিছুটা বজায় রয়েছে। কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় ১৬,২১১ টাকায় পৌঁছেছে। গত চার দিনে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০০ গ্রামে এক লক্ষ টাকারও বেশি কমেছে বলে বাজার সূত্রে জানা গেছে। চলুন দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন শহরে আজ সোনার দর কত।

আরও পড়ুন: ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে কর্নাটক সরকার

বিভিন্ন শহরে সোনার বর্তমান মূল্য
কলকাতা (আজ)
২২ ক্যারেট – প্রতি গ্রাম ১৪,৮৬০ টাকা
২৪ ক্যারেট – প্রতি গ্রাম ১৬,২১১ টাকা

কলকাতা (গতকাল)
২২ ক্যারেট – প্রতি গ্রাম ১৪,৯৩০ টাকা
২৪ ক্যারেট – প্রতি গ্রাম ১৬,২৮৮ টাকা

দিল্লি (আজ)
২২ ক্যারেট – প্রতি গ্রাম ১৪,৮৭৫ টাকা
২৪ ক্যারেট – প্রতি গ্রাম ১৬,২২৬ টাকা

বেঙ্গালুরু (আজ)
২২ ক্যারেট – প্রতি গ্রাম ১৪,৮৬০ টাকা
২৪ ক্যারেট – প্রতি গ্রাম ১৬,২১১ টাকা

চেন্নাই (আজ)
২২ ক্যারেট প্রতি গ্রাম ১৫,১১৯ টাকা
২৪ ক্যারেট – প্রতি গ্রাম ১৬,৪৯৪ টাকা

মুম্বই (আজ)
২২ ক্যারেট – প্রতি গ্রাম ১৪,৮৬০ টাকা
২৪ ক্যারেট প্রতি গ্রাম ১৬,২১১ টাকা

মুম্বইতে বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,৪৮,৬০০ টাকা, আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,৬২,১১০ টাকা। একইভাবে পুনে এবং বেঙ্গালুরুতেও ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৬২,১১০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৮,৬০০ টাকা রয়েছে।

রুপোর দামেও পতন
শুধু সোনা নয়, ৬ মার্চ সকালে রুপোর দামেও কিছুটা কমতি দেখা গেছে। এদিন প্রতি কেজি রুপোর দাম ছিল প্রায় ২,৮৪,৯০০ টাকা। এর আগের দিন দিল্লির বাজারে রুপোর দাম এক ধাক্কায় ২৭,৭০০ টাকা বা প্রায় ৯.২৩ শতাংশ কমে প্রতি কেজিতে ২,৭২,৩০০ টাকায় নেমে আসে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে রুপোর স্পট মূল্য প্রতি আউন্সে প্রায় ৮৪.১১ ডলার। কলকাতায় আজ রুপোর দাম প্রতি গ্রাম প্রায় ২৮৫ টাকা এবং প্রতি কেজি প্রায় ২,৮৫,০০০ টাকা।

কেন ওঠানামা করছে দাম?
গত কয়েকদিন ধরে সোনা ও রুপোর দামে বড়সড় ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণভাবে রুপোর দাম প্রতি কেজি প্রায় ২.৬০ লক্ষ থেকে ২.৭০ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে সোনার দাম দীর্ঘদিন ধরে প্রতি ১০ গ্রামে প্রায় ১.৬০ লক্ষ টাকার আশেপাশে লেনদেন হচ্ছে।

তাহলে কি এই দামকে স্থিতিশীল ধরা যায়?
কেডিয়া অ্যাডভাইজরির পরিচালক অজয় কেদিয়ার মতে, বর্তমান বাজার মোটেই স্থিতিশীল নয়। পরিস্থিতি এখনও অস্থির এবং দাম যে কোনও সময় বাড়তেও পারে আবার কমতেও পারে।

তিনি বলেন, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা সাধারণত সোনা ও রুপোর দাম বাড়িয়ে দেয়। কিন্তু এবার সেই প্রত্যাশিত বৃদ্ধি দেখা যাচ্ছে না। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে-
বাজারে মার্জিন খরচ বেড়ে যাওয়ায় বড় আকারে কেনাকাটা কমে গেছে।
অনেক বিনিয়োগকারী শেয়ার বাজারে ক্ষতির পরিমাণ পুষিয়ে নিতে সোনা ও রুপো বিক্রি করছেন।

তবে বিক্রি বাড়লেও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সোনার দাম খুব বেশি নিচে নামছে না। পণ্য বাজার বিশেষজ্ঞ অজয় কেদিয়ার মতে, এই অস্থির সময়ে সরাসরি সোনা বা রুপো কেনা থেকে আপাতত দূরে থাকাই ভালো। যদি কেউ বিনিয়োগ করতে চান, তাহলে ধাপে ধাপে SIP পদ্ধতির মাধ্যমে গোল্ড বা সিলভার ETF-এ বিনিয়োগ করা যেতে পারে। এতে বাজারের ওঠানামার ঝুঁকি কিছুটা কম থাকে।

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ