সোনার দামে বিরাট পরিবর্তন! ২.১১ লাখ টাকা কমল রুপোর দাম, জানুন নতুন দর

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে সোনার দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ২,১০০ টাকা, আর ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে প্রায় ১,৯৫০ টাকা। ফলে বাজারে বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। 

২৯ মার্চের হিসাবে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১,৪৮, ২২০ টাকায়। একই দিনে মুম্বইতে এই সোনার দাম সামান্য কম, প্রতি ১০ গ্রামে ১,৪৮,০৯০ টাকা। তবে এর আগের দিন, অর্থাৎ ২৭ মার্চ, দিল্লির বুলিয়ন বাজারে সোনার দামে কিছুটা পতন দেখা গিয়েছিল। ওই দিন ১,৯০০ টাকা বা প্রায় ১.৩ শতাংশ কমে দাম নেমে এসেছিল ১,৪৭,৮০০ টাকায়। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম উচ্চ স্তরেই রয়েছে, যেখানে প্রতি আউন্স স্পট মূল্য দাঁড়িয়েছে ৪,৪১৬ ডলারে।

আরও পড়ুন: ১ সপ্তাহ পার করেও বুথে নেই সাপ্লিমেন্টারি তালিকা! উৎকন্ঠায় ভোটাররা

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও প্রায় একই চিত্র। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩৫,৯০০ টাকা। অন্যদিকে মুম্বই, চেন্নাই ও কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ১,৩৫,৭৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৮,০৯০ টাকা প্রতি ১০ গ্রাম। পুনে ও বেঙ্গালুরুতেও একই দামে সোনা বিক্রি হচ্ছে।

রুপোর বাজারে অবশ্য ভিন্ন ছবি। সাপ্তাহিক ওঠানামার পরও রুপোর দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। ২৯ মার্চ সকালে প্রতি কেজি রুপোর দাম ২,৪৫,০০০ টাকায় স্থির হয়েছে। যদিও ২৭মার্চ দিল্লিতে রুপোর দাম প্রায় ১১,২৫০ টাকা কমে ২,৩০,০০০ টাকায় নেমেছিল। আন্তর্জাতিক বাজারে রুপোর স্পট মূল্য প্রতি আউন্সে ৬৮.১২ ডলার। 

সোনা কেনার সময় ক্রেতাদের সতর্ক থাকা জরুরি। বিশেষ করে গয়না কেনার ক্ষেত্রে হলমার্ক পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) কর্তৃক নির্ধারিত হলমার্ক সোনার বিশুদ্ধতার সরকারি নিশ্চয়তা দেয়। তাই সঠিক ক্যারেট ও মান যাচাই করেই সোনা কেনা বুদ্ধিমানের কাজ।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?