কলকাতায় আরও দামি সোনা, সামান্য কমল রুপোর দাম

২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৩৫০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৩৮০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে সাধারণ মধ্যবিত্তের অস্বস্তি বাড়াচ্ছে সোনা। শনিবার কলকাতার বাজারে আগের দিনের চেয়ে ঊর্ধ্বমুখী সোনার দর। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৩৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৩৮০ টাকা। এ নিয়ে টানা তিনদিন ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম। তবে সামান্য স্বস্তি দিয়েছে রুপো। প্রতি কেজিতে কমেছে ৩০০ টাকা।

রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা চলছে। কখনও দাম নিম্নমুখী তো কখনও আবার চড়চড় করে বাড়ছে। আর আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব পড়ছে ভারতীয় বাজারেও। যেহেতু বিয়ের মরসুম চলছে এবং সামনে জামাইষষ্ঠীর মতো উৎসব রয়েছে, তাই সোনা ও রুপোর গয়নার চাহিদা বেড়েছে। কিন্তু অনেকেই দুই ধাতু কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন। যা খরচ করবেন ভেবেছেন, তার চেয়ে বাড়তি পয়সা খসাতে হচ্ছে।

গত বৃহস্পতিবার থেকেই কলকাতায় সোনার দাম ঊর্ধ্বমুখী। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২০০ টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৪৬ হাজার ৩০০ টাকায়। শুক্রবার আরও ৪০০ টাকা বেড়ে দাঁড়িয়েছিল ৪৬ হাজার ৭০০ টাকা। এদিন সেই দাম প্রতি ১০ গ্রামে ৩৫০ টাকলা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম পর পর তিনদিনে বেড়েছে ১ হাজার ৪০ টাকা। যার ফলে কলকাতার বাজারে এদিন ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৩০ টাকা।

তবে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও রুপোর দাম আগের দিনের তুলনায় সামান্য কমেছে। শুক্রবার কলকাতার বাজারে প্রতি কেজি রুপোর দাম ছিল ৬১ হাজার ৭০০ টাকা। এদিন প্রতি কেজিতে ৩০০ টাকা কমায় প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ৪০০ টাকা।

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে