ঘোড়ার লাফ, একদিনেই ১৭ হাজার বাড়ল‌ রুপোর দাম, কত হল সোনা?

বছর শেষেই ঘোড়ার লাফ! আবারও সর্বকালের সমস্ত রেকর্ড তছনছ করে দিল রূপোর দাম। শনিবার এক লাফে ১৭,০০০ টাকা বাড়ল এই সাদা ধাতুর দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষেই ঘোড়ার লাফ! আবারও সর্বকালের সমস্ত রেকর্ড তছনছ করে দিল রুপোর দাম। শনিবার এক লাফে ১৭,০০০ টাকা বাড়ল এই সাদা ধাতুর দাম। মাথায় হাত গহনাপ্রেমীদের। সোনাকেও হার মানাচ্ছে রুপোর দাম। বিয়ের মরসুমে এই মূল্যবান ধাতুগুলির দাম যেন মধ্যবিত্তদের পকেটে ছ্যাঁকা দিচ্ছে। যাঁরা সোনার গহনা কিনতে পারেন না আর্থিক কারণে, তাঁদের বিকল্প হল রুপোর গহনা। কিন্তু রূপোর এমন লাগামছাড়া দাম বৃদ্ধিতে ভয় পাচ্ছে ধনীরাও। গত মাসেই প্রতি কেজি ২ লাখে ছাড়িয়ে ইতিহাস গড়েছিল রূপোর দাম। কিন্তু এখন মনে হচ্ছে, এভাবে দাম বাড়ছে ৩ লাখ পেরোতে বেশিদিন সময় লাগবে না রুপোর।

ওদিকে সোনার দামও পাল্লা দিয়ে বাড়ছে। সুতরাং সোনা-রুপোর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এক্ষুনি কমছে না সোনা ও রুপোর দাম, আরও বাড়বে। গতকাল, শুক্রবার পণ্য বাজারে লেনদেন শেষ হওয়ার আগেই, ১ কেজি রুপোর দাম ১৭,১৪৫ টাকা বেড়ে ২,৪০,৯৩৫ টাকায় পৌঁছেছে। অর্থাৎ মাত্র দুদিনে প্রায় ১৯,০০০ টাকা বাড়ল, যা সর্বকালের সর্বোচ্চ। সোনার দামও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

গতকাল, MCX-এর তথ্যানুসারে, ১০ গ্রাম সোনার দাম ৭০ টাকা বেড়ে ১৩৯,৯৪০ টাকা হয়েছে, সুতরাং দুদিনে ১,২০০ টাকা বাড়ল সোনার দাম। কিন্তু রুপোর দাম সোনাকেও টপকে দিয়েছে। গত এক সপ্তাহে সোনা ও রুপোর দামে বিরাট বদল হয়েছে। যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। ১৯ ডিসেম্বর ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৩৪,১৯৬ টাকা এবং ২৭ ডিসেম্বর সোনার দাম প্রায় ১.৪০ লক্ষ টাকা ছাড়িয়েছে। অর্থাৎ মাত্র এক সপ্তাহে এর দাম ৬০০০ টাকা বেড়েছে। ১৯ ডিসেম্বর প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৮ হাজার টাকা, কিন্তু এখন এর দাম বেড়ে ২ লক্ষ ৪০ হাজার টাকা হয়েছে। মাত্র এক সপ্তাহে এর দাম ৩২ হাজার টাকা বেড়েছে রূপোর দাম। কিন্তু প্রশ্ন হল, আচমকা সোনা ও রুপোর দাম এত বেড়ে যাওয়ার কারণ কী? আসলে, আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম সর্বোচ্চে পৌঁছেছে, যার ফলে দেশীয় বাজারেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এর দাম। তবে বিশেষজ্ঞরা বলছেন, সোনা ও রূপোর চাহিদা বজায় থাকবে। তাই, বিনিয়োগকারীদের সাবধানতার সঙ্গে বিনিয়োগ করতে হবে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন