৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

Share:

নিজস্ব প্রতিনিধি:  সপ্তাহের শুরুতেই সোনা-রুপোর বাজারে বড়সড় ধস। যে রুপো কিছুদিন আগেও দামের রেকর্ড গড়ছিল, সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ধাক্কায় কেজিতে ৯ হাজার টাকা  সস্তা হয়ে গিয়েছে। পিছিয়ে নেই সোনাও। ১০ গ্রাম সোনার দাম কমেছে ৪ হাজার টাকার বেশি। সামনেই আসছে বিয়ের মরশুম। তার আগে হঠাৎ এই দরপতনে সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি মিলেছে।   

সোমবার, এমসিএক্স গোল্ড রেট (MCX Gold Rate) থেকে শুরু করে দেশীয় বাজার পর্যন্ত রুপোর দামে পতন দেখা গিয়েছে।  ডিসেম্বর ডেলিভারির কমেক্স গোল্ড ফিউচারে গত সপ্তাহে  দর ২ লক্ষ ৩৪ হাজার ৬৯৬ টাকার  তুলনায় প্রতি কিলোগ্রামে  ২ লক্ষ ২৭ হাজার ১৯৭ টাকায়  নেমে এসেছে।  অর্থাৎ রুপোর  দাম এক ধাক্কায়  ৭ হাজার ৪৯৯ কমে  গিয়েছে। একইভাবে, দেশীয় বাজারেও রুপোর দাম ব্যাপকভাবে কমেছে। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট (IBJA.Com)-এর দেওয়া তথ্য অনুসারে, আগের দিনের ২ লক্ষ ৩২ হাজার ৩৫০ টাকার তুলনায় ১ কেজি রুপার দাম হঠাৎ করে  কমে ২ লক্ষ ২৩ হাজার ১৯২ টাকায় নেমে এসেছে। সেই অনুযায়ী, রুপার দাম প্রতি কেজিতে ৯,১৫৮ টাকা কমেছে।  

আরও পড়ুন: UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

শুধু রুপোর দাম নয় কমেছে সোনার দামও।  এমসিএক্স গোল্ড রেট (MCX Gold Rate) অনুযায়ী, এখানকার ফিউচার ট্রেডিংয়ে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৭,৩৪৩ টাকায় নেমে এসেছে, যা আগের ট্রেডিং দিনে ১ লক্ষ ৫০ হাজার ৮৮১ টাকায় বন্ধ হয়েছিল।  অর্থাৎ এমসিএক্স-এ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৩,৫৩৮ টাকা কমেছে। অন্যদিকে ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দর অনুযায়ী, ফিউচার ট্রেডিংয়ের তুলনায় সোনার দাম বেশি কমেছে। গত শুক্রবার দেশীয় বাজারে ২৪-ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫২ হাজার ১১৩ টাকায় বন্ধ হয়েছিল এবং সোমবার তা কমে ১ লক্ষ ৪৮ হাজার ৪০ টাকায় নেমে আসে। অর্থাৎ, দেশীয় বাজারে সোনার দাম ৪ হাজার ৭৩ টাকা কমেছে। 

 

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর