চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক লাফে ২ লক্ষ ৩৭ হাজার ছাড়াল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, হাসি উড়ল ক্রেতাদের

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি নেই! হঠাৎ করে আবারও বেড়ে গেল সোনা-রুপোর দাম। আর বিয়ের মরসুমে সোনা রুপোর লাগামছাড়া দাম বৃদ্ধি দেখে মাথায় হাত উঠেছে মধ্যবিত্তদের। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকেই সোনা-রুপোর দামে অনেকটাই পতন হয়েছিল। রুপোর দাম ৪ লক্ষ থেকে ২ লক্ষে নেমে এসেছিল এবং সোনার দাম ২৪ ক্যারেট ১০ গ্রামে দেড় লক্ষে নেমে এসেছিল। সেটা ক্ষণিকের জন্যে। মঙ্গলবার এমসিএক্সে রুপোর দাম ৫.৫৮ শতাংশ কমেছিল, যেখানে সোনার দাম ২.৪৫ শতাংশ কমেছিল। কিন্তু বুধবার MCX খোলার সঙ্গে সঙ্গেই সোনা-রুপোর দাম এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে।

এমসিএক্সে সোনার দাম ১.৩০ শতাংশ অর্থাৎ ১,৯০০ টাকা বেড়ে ১.৫৩ লক্ষ টাকার উপরে লেনদেন হচ্ছে, অন্যদিকে রুপোর দামও তীব্রভাবে বেড়ে গিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রুপোর দাম ৪ শতাংশ অর্থাৎ প্রায় ৯,০০০ টাকা বেড়ে ২.৩৮ লক্ষ টাকায় লেনদেন হচ্ছে। সোনা-রুপোর দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সোনা-রুপোর ইটিএফও প্রায় ৩ শতাংশ বেড়েছে। অর্থাৎ মঙ্গলবার প্রতি কেজি রুপোর দাম ২.২৬ লক্ষ টাকা এবং সোনার দাম ১.৫০ লক্ষ টাকায় নেমে এসেছিল। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এক লাফে অনেকটাই বাড়ল সোনা-রুপোর দাম। তবে কেন এমন দাম বাড়ল?

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই ইরান হরমুজ প্রণালীর কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যেখান দিয়ে বিশ্বের ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। তাছাড়া, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই সোনা- রুপোর দাম বাড়ছে। এমসিএক্সে সোনার ফিউচার দাম, ১,৮১,০০০ লক্ষের থেকে ১,৪৫,০০০-১,৫০,০০০ টাকায় পৌঁছেছে। রুপোর দাম যে, ৪,২০,০০০ টাকার রেকর্ড করেছিল। সেখান থেকে এখন ২,৩০,০০০ টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে রুপোর দাম।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ