আপনারও কি সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে, তাহলে ব্যাঙ্ক দিচ্ছে চরম দুঃসংবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিটি মানুষই অসময়ের কথা ভেবে ব্যাঙ্কে টাকা জমান। তাই সেভিংস অ্যাকাউন্টে অল্পবিস্তর সবারই টাকা থাকে। যাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে তাঁদের জন্য এই ব্যাঙ্কগুলি দিচ্ছে এক দুঃসংবাদ।

সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে সুবিধা নিতে যারা চান তাঁদের জন্য সত্যিই খারাপ খবর। ভারতের বেশ কয়েকটি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে বড়সড় পরিবর্তন আনছে। এই ব্যাঙ্কগুলি সুদের হার হ্রাস করছে।

সম্প্রতি এইচডিএফসি (HDFC), আইসিআইসিআই (ICICI), অ্যাক্সিস (Axis), ফেডারেল ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে যাদের সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষের কম টাকা থাকবে তাঁদের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ২.৭৫ শতাংশ করেছে। আগে এই সুদের হার ছিল ৩ শতাংশ। এর বাইরে এই ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের সুদের হারও কমিয়েছে ২৫ বেসিস পয়েন্টে।

এইচডিএফসি ব্যাঙ্ক ৫০ লক্ষ টাকার কম ফিক্সড ডিপোজিটে সুদের হার ০.২৫ শতাংশ কমিয়ে ২.৭৫ শতাংশ করেছে। যা আগে ৩ শতাংশ ছিল। কিন্তু ৫০ লক্ষে বেশি টাকা যদি সেভিংস অ্যাকাউন্টে থাকে তাহলে ফিক্সড ডিপোজিটের জন্য সুদের হার ৩.২৫ শতাংশ রাখা হয়েছে। এটি আগে ৩.৫০ শতাংশ ছিল।

একইভাবে আইসিআইসিআই ব্যাঙ্কও ৫০ লক্ষ টাকার কম সেভিংস অ্যাকাউন্টে জমার উপর সুদের হার ০.২৫ শতাংশ কমিয়ে ২.৭৫ শতাংশ করেছে, যা আগে ৩ শতাংশ ছিল। ৫০ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিটে সুদের হার হবে ৩.২৫ শতাংশ।

এইচডিএফসি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। এটি বাস্তবায়নের সাথে সাথে অন্যান্য নাগরিকদের জন্য সুদের হার ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হয়ে গিয়েছে। সেখানে প্রবীন নাগরিকদের জন্য এই হার ৩.৫ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশের মধ্যে রয়েছে।

উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২০২২ সালের অক্টোবর থেকে ১০ কোটির কম পরিমাণ টাকায় সুদ দিচ্ছে ২.৭%।

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?