চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Samsung-কে টক্কর দিতে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন আনছে Honor

নিজস্ব প্রতিনিধি: বাজারে আসতে আরও সপ্তাহ খানেক বাকি। কিন্তু Honor Magic V3 স্মার্ট ফোন ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইন্টারনেটে ফাঁস হওয়া ছবি ও ভিডিও আমাদের এই বহুল প্রতীক্ষিত স্মার্টফোনটির এক ঝলক দেখার সুযোগ করে দিয়েছে। আসুন, Honor Magic V3-এর সম্ভাব্য আকর্ষণীয় ফিচার গুলি এক নজরে দেখে নেওয়া যাক। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়া ছবি ও ভিডিওতে Honor Magic V3-এর চোখ ধাঁধানো রঙের বৈচিত্র্য চোখে পরেছে। আসন্ন এই স্মার্টফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হিসেবে পরিচিতি পেতে চলেছে, যা ডিজাইন ও উদ্ভাবনীর দিক থেকে নজর কাড়বে।

কবে আসবে ভারতের বাজারে?

12 জুলাই চিনে আনুষ্ঠানিকভাবে Honor Magic V3 লঞ্চ হয়েছে। Honor Magic V3-এর সাথে Honor Magic V3S, Honor Magic Pad 2 এবং Honor Magic Book Art 14-এর একটি সম্পূর্ণ সেট লঞ্চ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে এবং ভারতের বাজারে কবে লঞ্চ হবে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায় নি।

দেখে নেওয়া যাক স্মার্টফোনটির বৈশিষ্ট্যগুলিঃ

যদিও নির্দিষ্ট বিবরণ Honor গোপন রেখেছে, তবে অনুমান করা হচ্ছে যে Honor Magic V3 Qualcom-এর আধুনিক Snapdragon 8 Gen 3 প্রসেসর (processor) দ্বারা চালিত হবে। ক্যামেরা সেটআপে একটি উল্লেখযোগ্য আপগ্রেডের কথাও শোনা যাচ্ছে, যেখানে পেরিস্কোপ ক্যামেরাটি 3.5X  অপটিক্যাল জুম (Optical Zoom) ক্ষমতা সম্পন্ন ফলে  আপনার ফটোগ্রাফিও হবে আরো অ্যাডভান্স।

দীর্ঘস্থায়ী ব্যাটারি:

5000 mAh শক্তিশালী ব্যাটারি এবং 66 Watt তারসহ চার্জিং সাপোর্টের সাথে, Honor Magic V3 আপনাকে দীর্ঘক্ষন ব্যাটারি সাপোর্ট দেবে। এছাড়াও, স্যাটেলাইট সংযোগ এবং 16GB RAM থাকায় এই স্মার্টফোনটিকে আরও শক্তিশালী করে তুলবে।

Honor Magic V3-এর লঞ্চের দিন ঘোষণার আগে থেকেই উন্মাদনা চরমে। এর স্লিক ডিজাইন, শক্তিশালী কর্মক্ষমতা এবং উন্নত বৈশিষ্ট্যগুলি নিয়ে Honor Magic V3 ফোল্ডেবল স্মার্টফোনের জগতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

পরিবেশ সুরক্ষায় বড় পদক্ষেপ, পণ্যে রিসাইকেলড উপাদান বাড়াচ্ছে Apple

আসছে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, কী কী রয়েছে এই ফোনে?

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ