ট্রেনের সিটে বসেই রেস্তরাঁর মনপসন্দ খানা অর্ডার করুন IRCTC-র এই অ্যাপ থেকে

সারা দেশেই ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। খুব শীঘ্রই চলন্ত ট্রেনে গরম খাবার পরিবেশনের জন্য প্যান্ট্রি কার সার্ভিস চালু করবে রেল। তার আগেই অনলাইনে

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা দেশেই ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। খুব শীঘ্রই চলন্ত ট্রেনে গরম খাবার পরিবেশনের জন্য প্যান্ট্রি কার সার্ভিস চালু করবে রেল। তার আগেই অনলাইনে খাবার ডেলিভারির সুবিধা চালু করে দিল রেল। রেলের সহযোগী সংস্থা IRCTC ট্রেনের টিকিট বিক্রির পাশাপাশি খাবারও পরিবেশন করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার তাঁদের এই পরিষেবাও চালু করে দিল। IRCTC-র অ্যাপ ‘ফুড অন ট্র্যাক’ থেকে খাবার ডেলিভারি ফের চালু হয়েছে। এরফলে যাত্রীরা ট্রেনের সিটে বসেই নামী-দামী রেস্তরাঁর মনপসন্দ খাবার অর্ডার করতে পারবেন। নির্দিষ্ট স্টেশনে ট্রেনের মধ্য়েই সেই খাবার পৌঁছে যাবে যাত্রীর কাছে। এরজন্য IRCTC দেশের বিভিন্ন প্রান্তে নামী-দামী রেস্তরাঁগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।

গুগল প্লে স্টোর বা অ্যাপল আই-স্টোরে পেয়ে যাবেন IRCTC-র অ্যাপ ‘ফুড অন ট্র্যাক’ অ্যাপটি। সেটি ডাউনলোড করে নিলেই কেল্লাফতে। ডোমিনোস, কেএফসি-র মতো বহু নামী সংস্থার খাবার আপনি ট্রেনে বসেই অর্ডার করতে পারবেন। পাশাপাশি IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই-ক্যাটারিং বিভাগে ঢুকে বা ১৩২৩ টোল ফ্রি নম্বরে ফোন করেও খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা। প্রতি ক্ষেত্রেই আপনাকে ১০ সংখ্যার পিএনআর (PNR) নম্বর দিতে হবে। সেখানেই আপনি দেখতে পাবেন আপনার চলার পথে বিভিন্ন স্টেশনের কাছেপিঠে অংশীদারী রেস্তারাঁর তালিকা। যে কোনও একটি বেছে নিয়ে খাবার অর্ডার করলেই সেই স্টেশনে হাজির হয়ে যাবে গরমা-গরম খাবার।

লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’ ও বেঙ্গল ধাবায় হানা খাদ্য দফতরের, উদ্ধার ৬০ কেজি পচা মাংস

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের