Paytm-এর শেয়ার ধসে সেনসেক্স পড়ল ১৬২৫ পয়েন্ট, নিফটি-তেও পতন

সপ্তাহের প্রথম দিন সোমবার ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক পতন। সকালে ভালোভাবে ব্যবসা শুরু হলেও বেলার দিক থেকে পতন শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিন সোমবার ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক পতন। সকালে ভালোভাবে ব্যবসা শুরু হলেও বেলার দিক থেকে পতন শুরু হয়। সোমবার দুপুর আড়াইটা নাগাদ সেনসেক্স ১৬২৫ পয়েন্ট পড়ে যায়। বিশেষজ্ঞদের ধারণা Paytm-এর খারাপ অবস্থার জন্যই শেয়ার বাজারে পতন হয়েছে এদিন। সেনসেক্সের পাশাপাশি এদিন নিফটিও ৪০০ পয়েন্ট পড়েছে।

সোমবার সকালে বিএসই সেনসেক্স ৭৪ পয়েন্ট উঁচু থেকে ৫৯,৭১০.৪৮ পয়েন্টে চালু হয়। খোলার কিছু সময় পরই সেনসেক্সে পতন শুরু হয়। এরপর বিনিয়োগকারীদের রক্তচাপ বাড়িয়ে বেলা ২.৩০ নাগাদ ১৬২৫ পয়েন্ট পড়ে ৫৮,০১১.৯২ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। তবে পরের দিকে কিছুটা সামলে দিনের শেষে ১১৭০.১২ পয়েন্ট পতন হয়ে থামে ৫৮,৪৬৫.৮৯ পয়েন্টে। অপরদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নিফটি দুপুর আড়াইটা নাগাদ ৪৮২ পয়েন্ট পড়ে ১৭,২৮০ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। পরে কিছুটা সামলে দিনের শেষে ৩৮৪.২৫ পয়েন্ট পতন হয়ে থামে ১৭,৪১৬.৫৫ পয়েন্টে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজার থেকে দুর্বল সঙ্কেত, দেশের বৈদেশিক মুদ্রার সংগ্রহের ব্যাপক পতন, রিলায়েন্স-পেটিএম-এর মতো বড় সংস্থার শেয়ারে ব্যাপক পতনের কারণেই এদিন শেয়ার বাজারে ধস নামে।

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন