Air India-র CEO হওয়ার প্রস্তাব ফেরালেন ইলকার আইচি

এয়ার ইন্ডিয়ার এমডি তথা সিইও হিসেবে ইলকার আইচিকে নিয়োগের খবর প্রকাশের পরেই কেন্দ্রের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কেন্দ্রের কাছ থেকে দেশের বৃহত্তম বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা পেয়েছে দেশের অন্যতম শিল্প সংস্থা টাটা সন্স। আর আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে সামিল হতে এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী আধিকারিক হিসেবে তুর্কি এয়ারলাইন্সের পরিচালকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান ইলকার আইচি’কে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন টাটা গোষ্ঠীর এমিরেটস চেয়ারম্যান রতন টাটা। কিন্তু টাটা সন্সের অফার ফিরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে কিংবদন্তী হয়ে ওঠা আইচি। টাটা সন্সকে তিনি জানিয়ে দিয়েছেন, এয়ার ইন্ডিয়ার এমডি ও সিইও’র দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

আচমকাই কেন টাটা সন্সের অফার ফেরালেন আইচি? সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার এমডি ও সিইও হিসেবে তাঁর নিয়োগের পরেই ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ নেতিবাচক খবর সম্প্রচার করতে শুরু করেছে। চরিত্র নিয়েও লাগাতার অপপ্রচার চলছে। পরোক্ষে ভারতের শত্রু হিসেবে দেখানো হচ্ছে। এমতাবস্থায় এয়ার ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব নেওয়া মানে সম্মানের সঙ্গে সমঝোতা করা। তা সম্ভব নয় বলেই, দায়িত্ব নিচ্ছি না।’

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এমডি তথা সিইও হিসেবে ইলকার আইচিকে নিয়োগের খবর প্রকাশের পরেই কেন্দ্রের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। মোদি সরকারের পক্ষ থেকে টাটা গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হয়েছিল, ইলকারের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। শত্রু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন কাউকে এয়ার ইন্ডিয়ার মতো দেশের সর্ববৃহ‍ৎ বিমান সংস্থার শীর্ষ পদে বসানো উচিত হবে না। কেন্দ্রের আপত্তির পরে বিড়ম্বনায় পড়ে যান টাটা সন্সের পরিচালকরা।

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের