অবিশ্বাস্য! জানুয়ারি-মার্চে ইনফোসিসের চাকরি ছেড়েছেন ৮০ হাজার কর্মচারী

সংস্থার মোট কর্মচারীর নিরিখে চাকরি ছাড়া কর্মচারীর সংখ্যা ২৭ দশমিক ৭ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নিশ্চিত কর্মজীবন। মাস গেলে মোটা বেতন। তাও সেই মোটা বেতনের চাকরি ছেড়ে পালাচ্ছেন কর্মচারিরা। কোনও সাধারণ সংস্থা নয়, দেশের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম শীর্ষ সংস্থা ইনফোসিসে-ই ঘটেছে এমন ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম ত্রৈমাসিকে দেশের তথ্য-প্রযুক্তির শীর্ষ সংস্থার চাকরি ছেড়েছেন ৮০ হাজারের বেশি। সংস্থার মোট কর্মচারীর নিরিখে চাকরি ছাড়া কর্মচারীর সংখ্যা ২৭ দশমিক ৭ শতাংশ।

দেশের তথ্য-প্রযুক্তি শিল্পে এক সংস্থা থেকে অন্য সংস্থায় যোগদান হামেশাই ঘটে থাকে। মূলত প্রতিদ্বন্দ্বী সংস্থা থেকে মেধা সম্পন্নদের ভাঙিয়ে আনার চেষ্টা চালান অন্য সংস্থাগুলি। যার ফলে প্রতি বছরই তথ্য-প্রযুক্তি সংস্থাগুলিতে চাকরি ছাড়ার হিড়িক পড়ে যায়। গত সোমবারই দেশের অন্যতম তথ্য-প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি বছরের প্রথম তিন মাসে সংস্থার চাকরি ছেড়ে চলে গিয়েছেন মোট কর্মচারীর ১৭ দশমিক ৪ শতাংশ।

কিন্তু কর্মচারীদের চাকরি ছাড়ার ক্ষেত্রে টিসিএসের চেয়েও শোচনীয় হাল ইনফোসিসের। গত অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার এক চতুর্থাংশের বেশী কর্মচারী চাকরি ছেড়েছিলেন। অথচ সদ্য শেষ হওয়া আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থা‍ৎ এপ্রিল থেকে জুনে মাত্র ১৩ দশমিক ৯ শতাংশ কর্মচারী চাকরি ছেড়েছিলেন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে সেই সংখ্যা বেড়ে হয়েছিল ২০ দশমিক ১ শতাংশ।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১-২০২২ আর্থিক বর্ষে ৫২ হাজার ৮২২ জনকে চাকরি দেওয়া হয়েছে। তার মধ্যে জানুয়ারি থেকে মার্চ মাসে চাকরি পেয়েছেন ২২ হাজার কর্মপ্রার্থী। ৩১ মার্চ পর্যন্ত দেশ ও বিদেশ মিলে সংস্থার কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ৮৫৯ জন। তবে কর্মচারীদের মধ্যে চাকরি ছাড়ার হিড়িক পড়ে গেলেও সংস্থার লক্ষ্মীর ভাঁড়ার উপচেই পড়েছে। ২০২১-২০২২ আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে ইনফোসিস মুনাফা করেছে ৫ হাজার ৬৮৬ কোটি টাকা।  

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল