চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজারে দারুণ সাড়া ফেলেছে মারুতি সুইফট

courtesy google

নিজস্ব প্রতিনিধি : গাড়ি নিয়ে কার না শখ আছে! মনের মত গাড়ি না হলে কি চলে!বাজারে হাজার হাজার গাড়ির মধ্যে বেছে নিতে হয় মন পছন্দের সেরা গাড়িটা। গাড়ি বাছাইয়ের ক্ষেত্রে অনেকে কনফিউশনে পড়ে যায় কোনটা নেব ?  এবার এমনই কনফিউশনে পড়ছেন ক্রেতারা। কেননা বুকিংয়ের ধামাকা দেখাচ্ছে মারুতি সুজুকি সুইফট ২০২৪। খুব বেশি দিন হয় নি, কয়েকদিন আগে Maruti Suzuki ভারতীয় বাজারে চতুর্থ প্রজন্মের সুইফট হ্যাচব্যাক লঞ্চ করেছে। বর্তমানে যার এক্স-শোরুম মূল্য ৬.৪৯ লক্ষ থেকে ৯.৬৫ লক্ষ টাকার মধ্যে৷ এই মডেলে বেশ ভালই নজর কাড়ছে ক্রেতাদের।

৯ই মে অফিশিয়ালি গাড়িটি ভারতে লঞ্চ হয়েছে। বুকিংয়ের জন্য টোকেন মূল্য রাখা হয়েছিল ১১০০০ টাকা। আর মাত্র কয়েকদিনে ১০,০০০ বুকিং পেয়ে গেল নতুন সুইফট। এই হ্যাচব্যাকের দাম শুরু ৬.৪৯ লক্ষ টাকা থেকে।

উন্নত ফিচার্স :  তবে এটি সুইফটের চতুর্থ প্রজন্ম। নতুন মডেলে বেশ কিছু উন্নত ফিচার্স যোগ করা হয়েছে। নতুন Z সিরিজ ১.২  লিটার ৩ সিলিন্ডার পেট্রল ইঞ্জিন যুক্ত করা হয়েছে গাড়িতে। সঙ্গে ম্যানুয়াল এবং AMT ট্রান্সমিশন। এটির ম্যানুয়াল ভ্যারিয়েন্টে মাইলেজ ২৪.৮ কিমি প্রতি লিটার। আর অটোমেটিক ভ্যারিয়েন্টের মাইলেজ ২৫.৭৫ কিমি প্রতি লিটার। যা আগের মডেলের থেকে সামান্য বেশি। পাশাপাশি রয়েছে হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, রিভার্স ক্যামেরা, অ্যান্টি লক ব্রেকিং, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন ইত্যাদি।

স্টাইল, লুকস, ডিজাইনে তো বদল আছেই। পাশাপাশি সেফটি ফিচার্স এবং বড় টাচস্ক্রিনও যুক্ত হয়েছে চার চাকায়। মাইলেজও আগের থেকে বেশি বলে দাবি করেছে মারুতি সুজুকি। কোম্পানি জানিয়েছে, গাড়ির ডেলিভারি শীঘ্রই শুরু করা হবে। তবে গ্রাহকরা নতুন ফিচার্সের গাড়ি পেয়ে খুশি। বুকিং করে রাখছে তাই আগে থেকেই।

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ