এবার এভারেস্ট, এমডিএইচ মশলার ওপর নিষেধাজ্ঞা নেপালের

Share:

নিজস্ব প্রতিনিধি : হংকং, সিঙ্গাপুরের পর এবার ভারতের দুই গুড়ো মশলা সংস্থা এভারেস্ট ও এমডিএইচের ওপর নিষেধাজ্ঞা জারি করল নেপাল। নেপালের ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল বিভাগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে।

এই প্রসঙ্গে নেপালের ফুড টেকনোলজি অ্যান্ট কোয়ালিটি কন্ট্রোল বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহাজন জানিয়েছেন, নেপাল থেকে এভারেস্ট ও এমডিএইচ মশলা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দুই মশলায় ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে, এই খবর প্রকাশ্যে আসার পরই গত সপ্তাহেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। শুধু মশলা আমদানির ওপরই নিষেধাজ্ঞা নয়, সেইসঙ্গে নেপালের বাজারে এই ২ মশলা বিক্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে মোহন কৃষ্ণ মহাজন জানিয়েছেন, হংকং ও সিঙ্গাপুর ইতিমধ্যে এই মশলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নেপালের বাজার থেকে পাওয়া মশলার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে কটি দেশ এই দুই মশলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তা খুবই নগন্য। কারণ, ভারত থেকে যে পরিমাণ মশলা রফতানি হয়, তার এক শতাংশেরও কম মশলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া মশলার গুণগত মান যাতে ঠিক থাকে, সেই বিষয়টির ওপর জোর দিয়েছে। উল্লেখ্য, গত এপ্রিলে হংকং ও সিঙ্গাপুর এভারেস্ট ও এমডিএইচ মশলার চারটি প্রোডাক্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ