চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধ থেকে চিনা সিসিটিভি বিক্রিতে নিষেধাজ্ঞা, আচমকাই কেন এমন পদক্ষেপ কেন্দ্রের?

নিজস্ব প্রতিনিধি: চিনের প্রযুক্তি সংস্থার তৈরি সিসিটিভি বিক্রির ক্ষেত্রে এবার বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। আগামিকাল বুধবার (১ এপ্ৰিল) থেকে চিনা সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য ভিডিও নজরদারি ক্যামেরার বিক্রিতে নিষেধাজ্ঞা চাপছে।  হিকভিশন, ডাহুয়া ও  টিপি লিঙ্কের মত বহু প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হচ্ছে। নিরাপত্তা জনিত উদ্বেগের কারণেই ওইসব সংস্থাগুলির সিসিটিভি ক্যামেরা ও হার্ডওয়্যার বিক্রির উপর নিষেধাজ্ঞা চাপতে চলেছে বলে জানা গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১ এপ্রিল থেকেই গোটা বিষয় সংক্ৰান্ত নতুন সার্টিফিকেশন বিধি কার্যকর হতে চলেছে। যা স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন ( STQC) নিয়মের অধীনে। আগামী দিনে ডিভাইসগুলির নিরাপত্তার মান আরও কঠোর করতেই এমন পদক্ষেপ। সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য ভিডিও নজরদারি ক্যামেরাগুলি সহ বহু পণ্যে STQC ছাড়পত্র অবশ্যক। তা না হলে সেই সমস্ত পণ্য ভারতের বাজারে কার্যত নিষিদ্ধ করা হবে বলেই সূত্রের খবর। অনেকেরই মতে, এবার থেকে দেশীয় প্রযুক্তির উপর বেশি করে জোর দেওয়ার চেষ্টা করা হবে।

দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে চিনা সিসিটিভি সংস্থাগুলি আধিপত্য বিস্তার করেছিল। দিনের পর দিন চিনা ব্র্যান্ডগুলি মোট বিক্রির প্রায় এক তৃতীয়াংশ দখল করে নিয়েছিল। তবে বর্তমানে চিত্র কিছুটা হলেও পাল্টে গিয়েছে।  কারণ ভারতীয় সংস্থাগুলো  এগিয়ে আসছে। বাজারের একটা বড় অংশ তারা দখল করছে। যা দ্রুতগতিতে কাজ করে চলছে। তবে ভারতের এহেন পদক্ষেপের ফলে চিনের বাজার খুব বড়ভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মত বিশেষজ্ঞ মহলের।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ