রাশিয়াকে সহযোগিতা করায় ভারতের প্রতি নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকা(USA) ও রাশিয়ার(Russia) ঠান্ডা লড়াই(Cold War) সর্বজনবিদিত। একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিলেও বানিজ্যিক ক্ষেত্রে একে অপরকে বিপাকে ফেলতে সর্বদা প্রস্তুত এই দুই রাষ্ট্র। আবারও তেমন ঘটনাই প্রত্যক্ষ করা যাচ্ছে বিশ্ব রাজনীতিতে। এর আগে দুটি ভারতীয় শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ ছিল রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত ছিল ওই দুই সংস্থা। এবার আরও কঠিনতম পদক্ষেপের দিকে এগোলো আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে নয়া চাল দিতেই শত শত লক্ষ্যবস্তুর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ যোগী রাজ্যে পারিবারিক সম্পদ নিয়ে বিবাদের জেরে খুন সাংবাদিক

নয়া বিবৃতি অনুসারে মার্কিন ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্টের দ্বারা গৃহীত এই পদক্ষেপটি এক ডজনেরও বেশি দেশের প্রায় ৪০০টি সংস্থা এবং ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্যে(International Trade) বৃহত্তর ধাক্কায় পরিণত হচ্ছে। কয়েক ডজন চীনা, হংকং এবং ভারতীয় কোম্পানির ওপরেই নিষেধাজ্ঞার বহর সবচেয়ে বেশি। এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ ২৭৪টি টার্গেটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, পাশাপাশি স্টেট ডিপার্টমেন্ট ১২০টিরও বেশি সংস্থাকে মনোনীত করেছে এবং বাণিজ্য বিভাগ ৪০টি কোম্পানি এবং গবেষণা প্রতিষ্ঠানকে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের তথাকথিত সমর্থনের জন্য একটি বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কালীপুজোর দিনেই মৃত্যু গর্ভবতী মহিলা-সহ ৩ জনের

মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন কঠোরতা সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। চীনের ওয়াশিংটন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন যে ‘এই ঘটনা অবৈধ এবং অযৌক্তিক। এরকম একতরফা নিষেধাজ্ঞার প্রতি দৃঢ়ভাবে বিরোধীতা জানাই।’ যদিও এবিষয়ে ওয়াশিংটনে রাশিয়ান ও ভারতীয় দূতাবাসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা কোনও উত্তর দেননি। স্টেট ডিপার্টমেন্টের এক আধিকারিক বলেছেন যে, ভারত থেকে রাশিয়ায় অবৈধ পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে, সেইসাথে এই ধরনের কার্যকলাপে সহায়তাকারী সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগ্রহ বেড়েছে যুক্তরাষ্ট্রের। তাই সরাসরি কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে। সম্পূর্ণ পরিস্থিতির জটিলতার জেরে বিশ্ব বাণিজ্যে বড়সড় বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দিনে কি ঘটতে চলেছে তা এখনই অনুমান করা মুশকিল।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে