বৈদ্যুতিক গাড়ির জন্য ১০ হাজার চার্জিং স্টেশন বসাবে ইন্ডিয়ান অয়েল

বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামালেই তো আর হয় না, তার জন্য দরকার উপযুক্ত পরিকাঠামো। এবার সেই পরিকাঠামো তৈরি করতে উদ্যোগী হল রাষ্ট্রায়ত্ব তেল সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক গাড়ি চালানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে গণপরিবহণে বৈদ্যুতিক বাস বা ট্যাক্সি পথে নামানোর উদ্যোগ শুরু হয়েছে। ফলে চিরাচরিত জ্বালানির উপর নির্ভরতা যেমন কমবে তেমনই পরিবেশ ভয়ঙ্কর দূষণের হাত থেকেও বাঁচবে। কিন্তু বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামালেই তো আর হয় না, তার জন্য দরকার উপযুক্ত পরিকাঠামো। এবার সেই পরিকাঠামো তৈরি করতে উদ্যোগী হল রাষ্ট্রায়ত্ব তেল সংস্থা ইন্ডিয়ায় অয়েল কর্পোরেশন (IOC)। আগামী দু’বছরের মধ্যে গোটা দেশে ১০ হাজার চার্জিং স্টেশন বসানোর লক্ষ্য স্থির করেছে সংস্থাটি।

আইওসিএল চেয়ারম্যান এস এম বৈদ্য জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ২,০০০টি চার্জিং স্টেশন বসানোর কাজ শেষ করা হবে। দু’বছরের মধ্যে আরও ৮,০০০ চার্জিং স্টেশন বসিয়ে ১০ হাজার চার্জিং স্টেশনের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর জন্য উপযুক্ত পরিকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। তবেই সাধারণ মানুষের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কেনার প্রবণতা বাড়বে। রাস্তায় যদি আচমকা গাড়ির চার্জ শেষ হয়ে যায় তবে কী করবেন? তাই পেট্রল পাম্পেই বসানো হবে চার্জিং পয়েন্ট। যেমন তেল শেষ হয়ে যাওয়ার আগে গাড়ি নিয়ে সকলে পেট্রল পাম্পে যান, তেমনই বৈদ্যুতিক গাড়ি নিয়েও সেখানে যাবেন গাড়িচালকরা। এটা একটা বিকল্প আয়ের উৎসও হবে পাম্প মালিকদের। ইতিমধ্যেই একাধিক সরকারি ও বেসরকারি সংস্থা গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে চার্জিং স্টেশন বসানোর কাজ শুরু করে দিয়েছে ইন্ডিয়ান অয়েল।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?