দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বজুড়ে ডাউন Instagram, থমকে পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই গোটা বিশ্ব জুড়ে থমকে গিয়েছে Instagram পরিষেবা। হাজার হাজার ইউজারদের  Instagram অ্যাপে মেসেজ পাঠাতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এমনটাই উঠে এসেছে অভিযোগ। মঙ্গলবার বিকেল ৫.১৪ মিনিট থেকে এই  সমস্যাটি শুরু হয়েছে বলে  খবর। আর তাতেই বিপাকে পড়েছেন বহু ইউজাররা। ইতিমধ্যেই Instagram পরিষেবা নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন আমজনতারা ।

হাজার হাজার ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরা Instagram-এ মেসেজ পাঠাতে পারছেন না। জানা গিয়েছে, মূলত ইউরোপ এবং আমেরিকার ইউজাররা বেশি অসুবিধার সম্মুখীন হয়েছেন। ব্যবহারকারীদের একাংশের মতে, এদিন বিকেল ৫.১৪ মিনিটের পর থেকেই Instagram-এ টেকনিক্যাল সমস্যা হচ্ছিল।  কেউ কোনও কিছু মেসেজ করতে পারছেন না। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বহু ব্যবহারকারী লেখেন, ‘সত্যি কী Instagram ডাউন?’ তবে এই নিয়ে এখন পর্যন্ত Instagram- এর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই কখন থেকে ফের স্বাভাবিক হবে Instagram তা এখন অধরা।

এই প্রসঙ্গে  ডাউনডিটেক্টর একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ব্যবহারকারীদের ৪৮ শতাংশ Instagram খোলার  সমস্যা, ২৭ শতাংশ  কনটেন্ট শেয়ারে করতে পারছেন না। আবার ২৫ শতাংশ ব্যবহারকারীরা  অভিযোগ তাদের সার্ভারের সমস্যা  হচ্ছে। বলা বাহুল্য, বর্তমানে  সোশ্যাল নেটওয়ার্কের অন্যতম মাধ্যম ইনস্টাগ্রাম। সেখানে আচমকা এরকম বিভ্রাট নেমে আসায় উদ্বেগ তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে।  

Published by:

Share Link:

More Releted News:

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ