ইরান-ইজরায়েল যুদ্ধের জের, আবারও ৮ হাজার টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও

মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আবারও তীব্রভাবে বৃদ্ধি পেল সোনা ও রুপোর দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা-ইজরায়েল যৌথ হামলায় ইরানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫৫ জনে। ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি। এরপর থেকেই ইরান-ইজরায়েলের সংঘর্ষ চরমে উঠেছে। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুই দেশ। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে উত্তাল মধ্যপ্রাচ্যে। আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ। ইরানি হামলার প্রত্যাঘাতে কোপ পড়ছে দোহা, কাতার, সংযুক্ত আরব আমিরা দেশগুলির উপরেও। ইরান মধ্যপ্রাচ্যের শহরগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। শত্রুতা বন্ধের কোনও লক্ষণই নেই। আর মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আবারও তীব্রভাবে বৃদ্ধি পেল সোনা ও রুপোর দাম।

জানা গিয়েছে, বহু পণ্য বাজারে, ১০ গ্রাম সোনার দাম ৪,৬৪১ টাকা বেড়ে ১,৬৬,৭৪৫ টাকায় দাঁড়িয়েছে, অন্যদিকে, রুপোও ৮,০০০ টাকা বা ২.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৯১ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। যেখানে গত মাসে সোনা-রুপোর অনেকটা সস্তা হয়ে গিয়েছিল। যার ফলে স্বস্তি পেয়েছিলেন ক্রেতারা। কিন্তু ইরান ইজরায়েলের সংঘর্ষের কারণে আবারও তীব্র গতিতে বাড়ল সোনা-রুপোর দাম। ২ মার্চ সকালে, রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৭৩,২৪০ টাকায় পৌঁছেছে। মুম্বইতে, প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ১,৭৩,০৯০ টাকা। কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ১,৭২,০৯০ টাকায় দাঁড়িয়েছে। সুতরাং ২৪ ক্যারেট সোনার দাম ৯,৪৩০ টাকা বাড়ল এবং ২২ ক্যারেট সোনার দাম ৮,৫৫০ টাকা বেড়েছে।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনা ও রুপোর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার প্রথম লেনদেনে সোনার দাম ২ শতাংশেরও বেশি বেড়ে প্রতি আউন্স ৫,৩৯০ ডলারে দাঁড়িয়েছে। রুপোর স্পট দামও ২ শতাংশেরও বেশি বেড়ে প্রতি ট্রয় আউন্স (USD) প্রায় ৯৩.৭৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে সোমবার অপরিশোধিত তেলের দাম ১০% এরও বেশি বেড়েছে। পাশাপাশি এই যুদ্ধের কারণে শেয়ার বাজারেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেনসেক্স ১০০০ পয়েন্টেরও বেশি কমেছে এবং নিফটি ৩০০ পয়েন্ট কমে লেনদেন হচ্ছে।

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

‘দিদি নং ওয়ান’-এর শুটে শ্বেতা-রুবেল, তবে কী শো ছাড়লেন ‘সঞ্চালিকা’ রচনা?

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর