গ্রাহকদের বার বার রিচার্জ থেকে মুক্তি! আনলিমিটেড কলিং ডেটা সহ ৯৮ দিনের প্ল্যান জিও-র

Share:

নিজস্ব প্রতিনিধি : সময়ের কারণে অনেকে বার বার ফোনে রিচার্জ করাতে পছন্দ করেন না। প্রতিমাসে নির্দিষ্ট সময়ে রিচার্জ শেষ হলে আবার মনে করে রিচার্জ করতে হয়। এই সমস্যা থেকে বাঁচতে সব টেলিকম সংস্থা নিজের নিজের মতো করে রিচার্জ প্ল্যান বের করে থাকে। এয়ারটেল, ভোডা, বিএসএনএল ও জিও সবাই একই পথে হাঁটে। জিওর রিচার্জ প্ল্যানে রয়েছে ১০০ দিনের প্ল্যান। বারবার রিচার্জ করা থেকে মুক্তি দিতে এই প্ল্যান অফার করা হয়। জিও-র তালিকায় ২৮ দিন, ৫৬দিন, ৭০ দিন, ৭২ দিন, ৮৪দিন, ৯০ দিনের সঙ্গে রয়েছে ৩৩৬ দিন এবং ৩৬৫ দিন রিচার্জের ব্যবস্থা করেছে জিও।

জানা গিয়েছে, জিও এখন গ্রাহকদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ৩ মাসের বেশি সময়ের জন্য ভ্যালিডিটি, ফ্রি কলিং সিস্টেম এবং ডেটার ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। জিও-র ১০০ দিনের প্ল্যানের খরচ ৯৯৯টাকা। এই প্ল্যানে ৯৮ দিনের জন্য টেনশন থাকবে না। একবার রিচার্জ করে নিলেই কেল্লাফতে। ৯৮ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পাবেন।

কোনও গ্রাহক যদি বেশি ডেটা ব্যবহার করেন, তার ক্ষেত্রে এটাই উপযুক্ত প্ল্যান। জিও গ্রাহকদের জন্য ১৯৬জিবি ডেটা অফার করবে। অর্থাৎ প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হবে। সঙ্গে ১০০ মেসেজ পাওয়া যাবে। এই প্ল্যানে জিও হোম কানেকশন কিনলে ব্যবহারকারীরা ২ মাসের বিনামূল্যে ট্রায়ালের সুবিধা পাবেন। জিও টিভিতে ৩ মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। পাশাপশি আজিও ওয়েবসাইট থেকে ১ হাজার টাকা পর্যন্ত কেনাকাটায় ২০০ টাকা ছাড় পাবেন।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং