সুখবর, Jio-র এই প্রিপেইড প্ল্যানগুলিতে রয়েছে দুর্দান্ত ক্যাশব্যাক!

রিলায়েন্স টেলিকমের জিও (Jio) এবার দুর্দান্ত কয়েকটি ক্যাশব্যাক অফার নিয়ে এল। কয়েকটি নির্দিষ্ট প্রিপেড প্ল্যানে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিলায়েন্স টেলিকমের জিও (Jio) এবার দুর্দান্ত কয়েকটি ক্যাশব্যাক অফার নিয়ে এল। কয়েকটি নির্দিষ্ট প্রিপেড প্ল্যানে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। তবে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে মাই জিও (MyJio app) অ্যাপ বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিচার্জ করলে। জিও জানিয়েছে, তাঁদের ২৪৯, ৫৫৫ এবং ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে এই অফার চালু আছে।

জিও জানিয়েছে, এই ক্যাশব্যাক ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে এবং এটি ভবিষ্যতে রিচার্জের জন্য ব্যবহার করা যাবে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এই ক্যাশব্যাক অফার চালু করেছে রিলায়েন্স জিও। অফারটি ৮৪ চালু থাকবে। জিও তার প্রিপেইড রিচার্জ মাইক্রোসাইটে নতুন ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক চালু করার জন্য সম্প্রতি তাঁদের ওয়েবসাইট আপডেট করেছে। আপাতত জিও-র ২৪৯, ৫৫৫ এবং ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানেই এই অফার চালু করা হয়েছে।

২৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এতে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। ৫৫৫ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। এতে পাওয়া যাবে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। আর ৫৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। এতে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। তবে ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে বাড়তি সুবিধা হল জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড ব্যবহার করা যাবে।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক