চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফেসবুক, হোয়াটসঅ্যাপের পর মহালয়ার সকালেই স্তব্ধ হল Jio

নিজস্ব প্রতিনিধি: মহালয়ার দিন সকাল থেকেই চরম সমস্য়ায় পড়লেন জিও (Reliance Jio) গ্রাহকরা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম স্তব্ধ হওয়ার একদিন পরই ভারতে জিও নেটওয়ার্ক কাজ করা বন্ধ করল। বহু গ্রাহকের ফোনে নেটওয়ার্ক কাজ না করার অভিযোগ জমা পড়তে থাকে বুধবার সকাল থেকেই। টুইটারে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন বহু জিও গ্রাহক। ফলে এদিন টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় #JioDown হ্যাশট্যাগ। কারও অভিযোগ, জিও নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না। আবার কেউ কেউ অভিযোগ করেছেন কয়েকঘণ্টা ধরে অকেজো জিও নেটওয়ার্ক।

শুধু মোবাইল নেটওয়ার্ক নয়, অনেকেই জানাচ্ছেন, Reliance Jio-র ব্রডব্যান্ড কানেকশনেও সমস্যা হচ্ছে। ইন্টারনেট আউটেজ ট্র্যাকার Down Deetector জানিয়েছে তাঁদের কাছেও এসেছে অভিযোগ। ওই সংস্থা রীতিমতো পরিসংখ্যান-সহ বলেছে, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে এখনও পর্যন্ত প্রায় চার হাজারেরও বেশি মানুষ এমন সমস্যার সম্মুখীন হয়েছেন। যদিও রিলায়েন্সের তরফ থেকে সমস্যার কথা স্বীকার করা হয়েছে। তাঁরা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, আপনাদের সমস্য়ার জন্য আমরা দুঃখিত। কিছু এলাকায় জিও নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, আমাদের টিম সমস্যা সমাধানে কাজ চালাচ্ছে। খুব শীঘ্রই নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ