জিও-র ৪৯৯ প্ল্যানে পান বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপসন

একধাক্কায় জিও-এর রিচার্জ মহার্ঘ হওয়ায় মাথায় হাত পড়ে যায় উপভোক্তাদের। শুধুই জিও নয়, নতুন নিয়মে ভারতের সমস্ত টেলিকম কোম্পানি গুলি ডিসেম্বরের শুরুতেই একধাক্কায় বাড়িয়ে দেয় রিচার্জের প্ল্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: একধাক্কায় জিও-এর রিচার্জ মহার্ঘ হওয়ায় মাথায় হাত পড়ে যায় উপভোক্তাদের। শুধুই জিও নয়, নতুন নিয়মে ভারতের সমস্ত টেলিকম কোম্পানি গুলি ডিসেম্বরের শুরুতেই একধাক্কায় বাড়িয়ে দেয় রিচার্জের প্ল্যান। যাতে আম আদমির পকেটে ছ্যাঁকা লাগে। তাই কিছুটা হলেও মানুষ একটানা বড় অঙ্কের রিচার্জ করা থেকে বিরত থাকে। তাই বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের পুরানো প্ল্যানে কাটছাঁট করে ফিরিয়ে এনেছে নতুন কায়দায়।

বৃহস্পতিবার রিলায়েন্স জিও ঘোষণা করেছে, তারা পুরানো প্ল্যান ৪৯৯ টাকা ফিরিয়ে আনছে। সঙ্গে একগুচ্ছ সুযোগ-সুবিধা দিচ্ছে জিও। ৪৯৯ টাকা রিচার্জ করলে উপভোক্তারা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। দৈনিক ২ জিবি করে ডেটা ও ডিজনি প্লাস হটস্টারের একবছরের বিনামূল্যের সাবস্ক্রিপসন। ২৮ দিন জিও টু নন জিও আনলিমিটেড কল ও জিও টু জিও আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে। ১০০ টি এসএমএস ও জিও প্রাইম মেম্বারশিপ পাবেন উপভোক্তারা। এছাড়াও জিও সিনেমা, জিও টিভি, ব্যবহারের সুবিধা থাকছে।

এরই সঙ্গে জিও তাদের হ্যাপি নিউ ইয়ার অফার এখনও বজায় রেখেছে। জানুয়ারি ২ তারিখ অবধি এই অফার ছিল যা ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। এই প্ল্যানে বছরে ২৫৪৫ টাকা রিচার্জ করলেই উপভোক্তারা একাধিক সুযোগ ও ছাড় পাবেন বলে জানা গিয়েছে। এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে উপভোক্তারা করতে পারবেন আনলিমিটেড কল। ১.৫ জিবি ডেটা দৈনিক পাওয়া যাবে। ৩৩৬ দিন এই প্ল্যানের ভ্যালিডিটি। ১০০ টি এসএমএস পাওয়া যাবে প্রতিদিন।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস