প্রতিদিন ২.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড কল, কোন সংস্থায় সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন কোম্পানিগুলি প্রতিমুহূর্তে নিজেদের উন্নত করছে। নতুন নতুন ফিচার যুক্ত করে নতুন নতুন ফোন বাজারে আনছে। একই রকম ভাবে টেলিকম সংস্থাগুলো পিছিয়ে নেই। তারাও প্রতিমুহূর্তে নতুন নতুন প্ল্যান এনে গ্রাহকদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলছে। ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল, জিও নিজের নিজের প্ল্যান গ্রাহকদের সুবিধার জন্যই তৈরি করছে।

মুকেশ আম্বানির জিও ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। দেশের বেশিরভাগ গ্রাহকরাই জিওর সঙ্গে যুক্ত রয়েছে। দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া। জিও এবং ভোডাফোন আইডিয়া নিজের নিজের গ্রাহকদের ভালো এবং সস্তায় রিচার্জ প্ল্যান দেওয়ার জন্য নতুন নতুন অফার আনে। সম্প্রতি ফাইভ জি পরিষেবা দিতে শুরু করেছে ভোডাফোন।এই দিনের আলোচনায় জিও এবং vodafone এর সব থেকে সস্তার প্ল্যানের কথা জানানো হবে। এই প্রাণের মধ্যে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। কোন কোম্পানি তার গ্রাহকদের কম দামে ভালো সুবিধা দিচ্ছে জেনে নিন।

জিও প্রতিদিন ২.৫ জিবি ডেটা সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে ৩৯৯ টাকায়। পাশাপাশি ভোডাফোন আইডিয়াও প্রতিদিন ওই একই পরিমাণ ডাটা দেবে ৪৬৯ টাকায়। জিও-তে ৩৯৯ টাকার প্লানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে থাকবে আনলিমিটেড ফ্রি কল, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএস, ২.৫ দিবি ইন্টারনেট। শুধু তাই নয় জিও টিভি এবং জিও এআই ক্লাউড এবং ৯০ দিনের জন্য জিও হটস্টার দেখতে পারবেন।

vodafone এর ক্ষেত্রে ৪৬৯ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি রয়েছে। এতে রয়েছে আনলিমিটেড ফ্রি কল, প্রতিদিন ১০০ এসএমএস এবং ২.৫ জিবি ইন্টারনেট। সঙ্গে রয়েছে উইকেন্ডে ডেটা রোল ওভার, ডেটা ডিলাইট, ১২ ঘন্টার জন্য আনলিমিটেড ফ্রি ডেটা। এই প্ল্যানেও ৯০ দিনের জন্য জিও hotstar এর সুবিধা পাবেন গ্রাহকরা।

তাহলে আর দেরি করছেন কেন। আপনার যদি জিও বা ভোডাফোন থেকে থাকে, তাহলে দ্রুত এই প্ল্যানগুলো নিয়ে রাখুন। এর ফলে একাধিক সুবিধা পেতে চলেছেন।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক