মেয়াদ এক বছর, জেনে নিন এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাহকদের কিভাবে কম টাকায় বেশি সুবিধা দেওয়া যাবে তা নিয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যে চলে লড়াই। আপনি যদি এয়ারটেলের গ্রাহক হন এবং প্রতি মাসে টাকা খরচ না করে সারা বছর আপনার এয়ারটেল নম্বরটি সক্রিয় রাখতে চান, তাহলে আপনার জন্য বেশ কয়েকটি ভালো প্ল্যান দিচ্ছে এই সংস্থা। এই শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাটি ৩৬৫ দিনের মেয়াদসহ বেশ কিছু সাশ্রয়ী প্রিপেইড প্ল্যান চালু করেছে। এটি সেই সব ব্যবহারকারীদের জন্য সোনায় সোহাগা হবে যাদের মূলত শুধু কল করার প্রয়োজন হয় অথবা যারা চান তাদের সিমটি যতটা সম্ভব কম সময়ের জন্য সচল থাকুক। তাহলে দেরি না করে জেনে নিন এয়ারটেলের প্রিপেইড রিচার্জ প্ল্যান সম্পর্কে।

এয়ারটেলের ১৮৪৯ টাকার একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে, যেটিতে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। জেনে নিন কি সেগুলি…

এয়ারটেলের ১৮৪৯ টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা রোমিং সহ আনলিমিটেড কলিং সুবিধা পাবেন।

ব্যবহারকারীরা মোট ৩৬০০টি এসএমএস পাবেন। .

এই রিচার্জ প্ল্যানে ডেটা পাওয়া যায় না তাই ব্যবহারকারীদের আলাদা ডেটা প্যাক কিনতে হবে।

এয়ারটেল রিচার্জ প্ল্যানটির সঙ্গে অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের একটি ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই সাবস্ক্রিপশনটি ১২ মাসের জন্য বিনামূল্যে পাওয়া যাবে এবং এর মূল্য প্রায় ৪,০০০ টাকা।এই এয়ারটেল প্ল্যানটির মাধ্যমে ব্যবহারকারীরা হ্যালো  টিউনস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। প্রতিটি টিউন ৩০ দিনের জন্য সেট করা যাবে।

নানা ধরনের অফার ছাড়াও সাইবার অপরাধীদের থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে, এয়ারটেলের সকল গ্রাহক স্প্যাম অ্যালার্ট পান, যা কলের ক্ষেত্রেও কাজ করে।

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের