লক্ষ্মীলাভ মুকেশের, তৃতীয় ত্রৈমাসিকে ১৮,৫৪৯ কোটি টাকা লাভ রিলায়েন্সের

বড়সড় সাফল্য পেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় সাফল্য পেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। করোনা আবহের মধ্যেই লাভের পরিমান ৪১ শতাংশ বৃদ্ধি পেল মুকেশ আম্বানির সংস্থা। রিলায়েন্সের ২০২১-২২ আর্থিক বর্ষের তৃতীয় ত্রৈমাসিক (নভেম্বর থেকে ডিসেম্বর) রিপোর্টে দেখা গিয়েছে যে, সংস্থার নিট আর্থিক মুনাফার পরিমান গিয়ে দাঁড়িয়ে ১৮ হাজার ৫৪৯ কোটি টাকা। যা গতবারের তুলনায় ৪১.৫ শতাংশ বেশি। আর এই কোয়ার্টার রিপোর্টে মোট রিলায়েন্সের মোট আয়ের পরিমান গিয়ে দাঁড়িয়েছে ১.৯৫ লক্ষ কোটি টাকা।

এর আগের ত্রৈমাসিক (জুলাই থেকে সেপ্টেম্বর) রিপোর্টে সংস্থাটির মোট নিট আর্থিক মুনাফার পরিমান ছিল ১৩ হাজার ৬৮০ কোটি টাকা। যেটা এবার ৪ হাজার ৮৬৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আর গতবার মোট আয় ছিল ১.৭ লক্ষ কোটি টাকা। ২০২১-২২ আর্থিক বর্ষের তৃতীয় ত্রৈমাসিক রিপোর্টে এই আয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যেটা রিলায়েন্সের জন্য খুবই ইতিবাচক একটা দিক।

নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুর দিক থেকে দেশে করোনার নতুন প্রজাতি ওমিক্রণের সংক্রমণ শুরু হয়। এরপর পর ধীরে-ধীরে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি। মাসের শেষের দিকে সেটা গিয়ে চরম আকার নেয়। তবে তা সত্ত্বেও কোনও ভাঁটা পড়ল না রিয়ালেন্সের মুনাফা এবং লাভে। বরং আরও ৪১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, টেলিকম সংস্থা জিও-র থেকে সংস্থার আয় অনেকাংশে বেড়েছে।

       

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক