এবার আঙুলের ইশারাতেই মেসেজ পাঠান WhatsApp- এ , কীভাবে সম্ভব?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রযুক্তির জগতে আবারও নতুন এক ফিচার নিয়ে হাজির মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাদের স্মার্টগ্লাস ‘মেটা রেবেন ডিসপ্লে’-তে যুক্ত করেছে একাধিক অত্যাধুনিক ফিচার, যা ব্যবহারকারীদের যোগাযোগের মাধ্যমকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলছে। এই নতুন আপডেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো কোনো কিবোর্ড বা ডিসপ্লে স্পর্শ না করেই শুধু বাতাসে আঙুল নাড়িয়ে টাইপ করা যাবে মেসেজ।  

প্রায় ছয় মাস আগে বাজারে আনা মেটা রেবেন ডিসপ্লের সঙ্গে এবার যুক্ত হয়েছে ‘নিউরাল হ্যান্ডরাইটিং’ প্রযুক্তি। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী স্মার্টফোন পকেট থেকে বের না করেই মেসেজ লিখতে পারবেন। বাতাসে আঙুল দিয়ে অক্ষরের আকৃতি তৈরি করলেই সেটি বুঝে নেবে স্মার্টগ্লাস। যেমন, “M” লিখতে চাইলে আঙুল দিয়ে বাতাসে ইংরেজি অক্ষরটির আকৃতি আঁকলেই হবে। এই প্রযুক্তিকে কার্যকর করতে ব্যবহার করতে হবে একটি বিশেষ নিউরাল রিস্টব্যান্ড। মেটার তৈরি এই ব্যান্ড মানুষের হাতের অঙ্গভঙ্গি শনাক্ত করে তা ডিজিটাল নির্দেশে রূপান্তর করতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা আরও স্বাভাবিক ও দ্রুত উপায়ে স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরও পড়ুনঃ সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় LIC-র দুর্দান্ত স্কিম, মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করে পান ১৯ লক্ষ টাকা

নতুন আপডেটের ফলে স্মার্টগ্লাসটি এখন অ্যান্ড্রয়েড ও iOS-এর প্রায় সব জনপ্রিয় মেসেজিং অ্যাপ সাপোর্ট করবে। এছাড়াও এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ডিসপ্লে রেকর্ডিং। যদিও ডিভাইসটি এখনও ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়নি, তবে নতুন ফিচারের কারণে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ ইতিমধ্যেই কয়েকগুণ বেড়ে গিয়েছে।

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া